News Flash

  • Home
  • বিদেশ
  • New president of pradesh Congress : প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি হচ্ছেন বীরজিত সিনহা
Image

New president of pradesh Congress : প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি হচ্ছেন বীরজিত সিনহা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্ঢেম্বর ৷৷ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বদল হচ্ছেন৷ নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন প্রাক্তন বিধায়ক বীরজিত সিনহা৷ তিনি পীযুষ কান্তি বিশ্বাসের স্থলাভিষিক্ত হচ্ছেন৷


প্রসঙ্গত, রাজ্যে কংগ্রেস সাইনবোর্ড সর্বস্বে পরিণত হয়েছে৷ তৃণমূল কংগ্রেসের আস্ফালনে একের পর এক কংগ্রেস নেতা দলবদল করছেন৷ ফলে, রাজ্যে কংগ্রেসের সংগঠন ধরে রাখাই দায় হবে৷ গত লোকসভা নির্বাচনে শাসক দল বিজেপিকে বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে ভাল টক্কর দিয়েছিল কংগ্রেস৷ তখন শতবর্ষ প্রাচীন ওই দলে প্রদ্যুত কিশোর দেববর্মন, সুবল ভৌমিকদের মতো নেতারা ব্যাটন সামলেছেন৷ এছাড়াও, প্রাক্তন বিধায়ক তাপস দে, দলের প্রদেশ সাধারণ সম্পাদক বাপ্ঢু চক্রবর্তী সহ আরো অনেকেই কংগ্রেসের হাল ধরে রেখেছিলেন৷ বিশেষ করে যুব সংগঠনে লড়াকু মেজাজের তরুণ নেতৃত্ব রাজ্যে দাপিয়ে বেড়িয়েছে৷ কিন্ত, লোকসভা নির্বাচনের পর থেকে কংগ্রেসে দলবদলের হিড়িক পড়েছে৷


নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি নিয়ে দলের সাথে দুরত্ব তৈরী হওয়ায় প্রদ্যুত কিশোর সভাপতির পদের সাথে কংগ্রেস থেকেও ইস্তফা দেন৷ তিনি নতুন দল গঠন করেন৷ সেই দল এডিসি নির্বাচনে শাসক দল বিজেপিকেও পেছনে ফেলে দিয়েছে৷ প্রদ্যুতের ইস্তফার পর প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতির দায়িত্ব দেওয়া হয় আইনজীবী পিযুষ কান্তি বিশ্বাসকে৷ তাঁর ছেলে পূজন বিশ্বাস দায়িত্ব পান যুব কংগ্রেসের৷ ফলে, রাজ্যেও কংগ্রেসে পরিবারতন্ত্রের অভিযোগ এনে একের পর নেতা দুরত্ব তৈরী করেন৷


সম্প্রতি তৃণমূল কংগ্রেসের নজর পড়েছে ত্রিপুরায়৷ তৃণমূল রাজ্যে পা রাখতেই সুবল ভৌমিক, প্রকাশ দাস থেকে শুরু করে বহু শীর্ষ কংগ্রেস নেতা দলবদল করেন৷ কংগ্রেসের যুব সংগঠনেও তৃণমূল থাবা দিয়েছে৷ ফলে, কংগ্রেস ক্রমশ সাইনবোর্ডে পরিণত হচ্ছে৷ এদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে আইনজীবী পীযুষ কান্তি বিশ্বাস পদত্যাগ করতে চেয়েছিলেন৷ পরিস্থিতি বুঝে কংগ্রেস হাইকমান্ড তাঁকে বুঝিয়ে পদত্যাগ প্রত্যাহার করিয়েছিল৷ কিন্ত, শীর্ষ নেতৃত্ব উপলব্ধি করেছেন, ত্রিপুরায় নেতৃত্বের বদল না হলে মরা গাঙ্গে পাল তুলতে পারবে না কংগ্রেস৷
তাই, প্রদেশ কংগ্রেসের ব্যাটন তুলে দেওয়া হচ্ছে প্রবীণ নেতা বীরজিত সিনহার হাতে৷ তিনি প্রদেশ কংগ্রেসের নয়া সভাপতি হচ্ছেন৷ তবে, কংগ্রেস হাইকমান্ডের ওই সিদ্ধান্তে ত্রিপুরায় দলের হাল কতটা ফিরবে, তা অনুমান করতে পারছে না রাজনৈতিক মহল৷

Releated Posts

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ এনএসএ অজিত ডোভালের, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

আবু ধাবি, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল রবিবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ…

ByByNews Desk Apr 26, 2026

‘বিপজ্জনক পেশা’: একাধিক মার্কিন প্রেসিডেন্টের উপর হামলার নজির, চার জন নিহত

নিউ ইয়র্ক, ২৬ এপ্রিল (আইএএনএস): “এটি একটি বিপজ্জনক পেশা”—সাম্প্রতিক হামলার প্রসঙ্গে এমন মন্তব্যই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।…

ByByNews Desk Apr 26, 2026

হাম সংকটে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতা উন্মোচিত: রিপোর্ট

ঢাকা, ২৫ এপ্রিল(আইএএনএস): হাম টিকার সংকটকে কেন্দ্র করে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার গভীর সংকটের চিত্র সামনে এসেছে। একটি সাম্প্রতিক রিপোর্টে…

ByByNews Desk Apr 25, 2026

তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠতায় চীনের ওপর নির্ভরতা কমাতে পারে ভারত: রিপোর্ট

নয়াদিল্লি, ২৫ এপ্রিল(আইএএনএস): তাইওয়ানের সঙ্গে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করলে চীনের ওপর তার নির্ভরতা কমাতে সাহায্য করতে…

ByByNews Desk Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top