News Flash

  • Home
  • Uncategorized
  • Ordinary people are suffering : ধর্মনগর মহকুমা শাসকের অফিস কার্যালয়ে নিত্য ভোগান্তির শিকার সাধারণ মানুষ
Image

Ordinary people are suffering : ধর্মনগর মহকুমা শাসকের অফিস কার্যালয়ে নিত্য ভোগান্তির শিকার সাধারণ মানুষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা শাসকের অফিস কার্যালয়ে এস সি ,ওবিসি সার্টিফিকেট ,পি আর টি সি ইত্যাদি তৈরি করতে এসে নিত্য ভোগান্তির শিকার সাধারণ মানুষ। প্রতিদিন রাত ২ টা ৩টা থেকে মহকুমা শাসকের অফিস কার্যালয় প্রাঙ্গনে লাইনে দাঁড়াতে হচ্ছে সাধারণ মানুষের এস সি ,ওবিসি সার্টিফিকেট ,পি আর টি সি ইত্যাদি তৈরি করার জন্য।বুধবারও গভীর রাত থকে ধর্মনগর মহকুমা শাসকের অফিস কার্যালয়ে সম্মুখে দাঁড়িয়েছি্লেন প্রচুর মানুষ ।

এমনই চিত্র আমাদের ক্যামেরায় উঠে এল। পি আর টি সি ইত্যাদি তৈরি করার জন্যে লাইনে দাঁড়িয়ে থাকা লোকজনদের সাথে কথা বলে জানা যায়, কেউ রাত দুটো তো আবার কেউ ভোর ৪টা থেকে দাড়িয়ে আছেন ।দেরি করে আসলে নাকি টোকেন পাওয়া যায় না। কারুর তো আবার ২ তিন দিনও লাইনে দাঁড়াতে হচ্ছে টোকেনের জন্যে। টোকেন দেওয়া হয় সকাল ১০ টায়। রাজ্যের আর কোথাও এই ভাবে রাত ২টা থেকে মহকুমা শাসকের অফিস কার্যালয়ের সম্মুখে লাইনে দাঁড়াতে হচ্ছে না সাধারণ মানুষের ।

এমন ঘটনা শোনা যায় নি।প্রশ্ন হচ্ছে ধর্মনগর মহকুমা শাসকের কার্যালয়ে কি কর্মী স্বল্পতা রয়েছে? সাধারণ মানুষ কেন নিত্য ভোগান্তির শিকার হচ্ছেন? না কি সংশ্লিষ্ট কাজের দায়িত্ব প্রাপ্ত সরকারী কর্মচারীরা তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করছেন না? বিষয়কে কেন্দ্র করে সরকারি কোন আধিকারিকের স্পষ্টীকরণ অথবা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।তবে সংশ্লিষ্ট এলাকায় কান পাতলেই কিন্তু প্রচলিত একটি গল্প শোনা যায় লোকমুখে যে ,পি আর টি সি ইত্যাদি যে কোন কাজ হোক দালাল চক্রের সাথে যোগাযোগ করলে আর কোন হয়রানীর শিকার হতে হবে না। ঘন্টা খানেকের মধ্যেই কাজ হয়ে যায়। ভুক্তভোগীদের দাবি সরকারী অফিসে লোকজনদের যেন এভাবে হয়রানীর এবং ভোগান্তির শিকার না হতে হয়ে সেদিকে কঠোর পদক্ষেপ গ্রহন করুক রাজ্য সরকার।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top