News Flash

  • Home
  • Uncategorized
  • পায়ে বল রেখে নাসাফের ডিফেন্স ভাঙতে চান হাবাস
Image

পায়ে বল রেখে নাসাফের ডিফেন্স ভাঙতে চান হাবাস

কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি.স) : বুধবার নাসাফ এফসি-র বিরুদ্ধে এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে নিজেদের মধ্যে বল রেখে খেলার চেষ্টা করবে এটিকে মোহনবাগান। সোমবার উজবেকিস্তানের কার্শিতে অনুশীলনে নেমে পড়েন রয় কৃষ্ণরা।

শক্তিশালী প্রতিপক্ষ নাসাফের বিরুদ্ধে নামার আগে কিছুটা হলেও সাবধান মোহনবাগান। জিতবেনই, এমনটা নিশ্চিত করে বলতে পারছেন না কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাস। এটিকে মোহনবাগান মিডিয়া টিমকে দেওয়া সাক্ষাৎকারে হাবাস বলেন, ‘‘জিতবই এমনটা বলতে পারছি না। তবে নাসাফকে হারানোর শক্তি আমাদের রয়েছে। দুবাইয়ে আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। মাথায় রাখতে হবে আমাদের প্রতিপক্ষও বেশ শক্তিশালী। ওদের দলেও বেশ কিছু ফুটবলার রয়েছে, যারা ম্যাচের রং যে কোনও সময় বদলে দিতে পারে।’’
এএফসি কাপের সেমিফাইনালে অভিষেক হতে পারে ইউরো ফেরত জনি কাউকোর। হুগো বুমোস চোটের কারণে দলে না থাকায় তাঁর জায়গায় খেলতে পারেন ফিনল্যান্ডের এই মিডফিল্ডার।

Releated Posts

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top