News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে আত্মঘাতী প্রাক্তন মন্ত্রী, পকেট থেকে উদ্ধার সুইসাইড নোট
Image

ছত্তিশগড়ে আত্মঘাতী প্রাক্তন মন্ত্রী, পকেট থেকে উদ্ধার সুইসাইড নোট

রায়পুর, ২০ সেপ্টেম্বর (হি.স.): ছত্তিশগড়ের রাজনন্দগাঁও জেলায় অস্বাভাবিক মৃত্যু হল প্রাক্তন মন্ত্রী ও বিজেপি নেতা রাজিন্দর পাল সিং ভাটিয়ার। রবিবার নিজের বাড়ি থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় প্রাক্তন মন্ত্রীর দেহ। তাঁর পকেট থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। পুলিশ জানিয়েছে, ওই সুইসাইড নোটে তিনি উল্লেখ করেন, শারীরিক অসুস্থতার কারণেই আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রাজনন্দগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রজ্ঞা মেশরাম সোমবার জানিয়েছেন, “আমরা জানতে পারি নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন প্রাক্তন মন্ত্রী রাজিন্দর পাল সিং ভাটিয়া। তাঁর পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। ওই সুইসাইড নোটে তিনি উল্লেখ করেছেন, শারীরিক অসুস্থতার কারণেই আত্মঘাতী হয়েছেন তিনি।”

চলতি বছরের মার্চ মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন খুজ্জি আসনের তিন-বারের বিধায়ক রাজিন্দর পাল সিং ভাটিয়া। তারপর থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। রমন সিং সরকারের সময় মন্ত্রী ছিলেন তিনি। শরীরীক অসুস্থতার জন্যই নিজের জীবন শেষ করে দিলেন এই বিজেপি নেতা।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top