News Flash

  • Home
  • দেশ
  • সিএএ নিয়ে রানাঘাটের সভায় খোঁচা অমিত শাহের
Image

সিএএ নিয়ে রানাঘাটের সভায় খোঁচা অমিত শাহের

নদিয়া, ১০ মে হি.স.) : ‘‘সিএএ এই দেশে আসা উচিত কি না? শুক্রবার নির্বাচনী সভামঞ্চ থেকে এই প্রশ্ন তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে শাহ বলেন, “বহু মানুষ আজ নাগরিকত্ব পাননি। অনুপ্রবেশকারীদের ঠাঁই দিচ্ছে মমতা সরকার। কিন্তু মতুয়াদের নাগরিকত্বের বিরোধিতা করছে। আমরা সকলকে নাগরিকত্ব দেব।’’

শাহ বলেন, ‘‘ভোটের জন্য সিএএ করতে দিচ্ছেন না মমতা। বিরোধিতা করছেন। আমি বলতে চাই, এত বছরে বাংলাকে বরবাদ করেছেন। কাটমানি আটকানো উচিত কি না আপনারা বলুন? অনুপ্রবেশ, বিস্ফোরক, সন্দেশখালির মতো ঘটনা কি আটকানো উচিত কি না!’’

শাহ বলেন, ‘‘মমতা এক জন মহিলা মুখ্যমন্ত্রী। তাঁর উপস্থিতিতে মহিলাদের শোষণ করা হয়েছে ধর্মের ভিত্তিতে। করেছেন ওঁর নেতারা। ওঁর লজ্জা করা উচিত। সিবিআই তদন্ত করছে। বাংলার মা, বোনদের চিন্তার দরকার নেই। আমরা সন্দেশখালির অপরাধীদের উল্টো ঝোলাব।’’শাহ রানাঘাটের প্রার্থী জগন্নাথ সরকারের হয়ে ভোটের আবেদন জানান রানাঘাটবাসীকে। এর পরেই শাহের হাতে উপহার তুলে দেন রাজ্য বিজেপির নেতা, কর্মীরা। ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে শেষ হয় সভা।

Releated Posts

পরিকাঠামো উন্নয়নে পিছিয়ে থাকা ভারত আজ বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির একটি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : একসময় পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির অন্যতম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

শ্রীনগর বিমানবন্দর বন্ধের সময়সীমা কমানোর আর্জি ওমর আবদুল্লার

শ্রীনগর, ১২ জুন (আইএএনএস) : আসন্ন রক্ষণাবেক্ষণ কাজের জন্য শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর ১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মধ্যপ্রদেশ রাজ্যসভা নির্বাচন: মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল, বিজেপি-ইসি যোগসাজশের অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : মধ্যপ্রদেশের রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসের প্রবীণ নেত্রী মীনাক্ষী নটরাজন-এর মনোনয়নপত্র বাতিলকে কেন্দ্র করে বিজেপি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

দুই বছরে চ্যালেঞ্জ কাটিয়ে উন্নয়ন ও জনকল্যাণে জোর: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে তেলুগু দেশম পার্টি (টিডিপি) নেতৃত্বাধীন এনডিএ সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top