News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজনগরে পুকুরপাড় থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

রাজনগরে পুকুরপাড় থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১ অক্টোবর: বিলোনিয়া মহকুমার রাজনগরে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম বেলা সবর (৪৫)। বুধবার রাতে কাঁসারী আরএফ এডিসি ভিলেজের সবর পাড়ায় তাঁকে খুন করে পুকুরপাড়ে ফেলে রাখা হয়েছিল বলে স্থানীয়দের অভিযোগ।

বৃহস্পতিবার সকালে পুকুরপাড়ে রক্তাক্ত অবস্থায় বেলা সবরের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, মৃতদেহটি সম্পূর্ণ নগ্ন অবস্থায় পড়েছিল এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। বিশেষ করে কানসহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তের দাগ দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

ঘটনার খবর পেয়ে বিলোনিয়া মহিলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা রত্না সবর জানান, তিনিই প্রথম ঘটনাস্থলে গিয়ে বেলা সবরকে নগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পাশে পড়ে থাকা তাঁর কাপড় দিয়ে মৃতদেহ ঢেকে দেন। সেই সময় তাঁর সঙ্গে রূপালি সবরও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

তবে ঠিক কীভাবে বেলা সবরের মৃত্যু হয়েছে, তাঁকে কেউ খুন করেছে কি না এবং ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Releated Posts

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে। ধরতি আবা জনজাতি…

ByByReshmi Debnath Oct 1, 2026

Leave a Reply

Scroll to Top