News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মদমত্ত অবস্থায় মাঝরাস্তায় তান্ডব মদমত্ত দুই বান্ধবীর
Image

মদমত্ত অবস্থায় মাঝরাস্তায় তান্ডব মদমত্ত দুই বান্ধবীর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ মে:  ধর্মনগর শহরের প্রাণ কেন্দ্রে ২ যুবতী নেশা আসক্ত হয়ে রীতিমতো লঙ্কা কান্ড সংগঠিত করেছে।ঘটনাকে কেন্দ্র করে সংস্কৃতির পীঠভূমি ধর্মনগরে স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এই ঘটনাকে সভ্যতার কলঙ্ক ও লজ্জা বলে অনেকেই আখ্যায়িত করেছেন।

বৃহস্পতিবার রাতে ধর্মনগর অফিস টিলার বিশেষ করে উঞ্জীবনী ব্যাংক প্রাঙ্গণে যে ঘটনা ঘটে গেল তা ধর্মনগরবাসির লজ্জার উপকরণ হিসেবে চিহ্নিত হয়ে গেল। বৃহস্পতিবার দুই বান্ধবী মিলে নেশায় আবদ্ধ হয়। তারপর মূল রাস্তার উপর আবোল তাবোল বকতে থাকে। অবশেষে সাধারণ মানুষ জমায়েত হলে এবং পুলিশ চলে আসলে একজন বান্ধবী গা ঢাকা দেয়। অপর বান্ধবী  উঁচু গলায় সাংবাদিকদের সাথে তর্কে জড়িয়ে যান। বাধ্য হয়ে মহিলা পুলিশ দ্বারা গ্রেপ্তার করা হয় তাকে। পরিস্থিতি সামাল দিতে মহিলা পুলিশ তাকে ধর্মনগর থানায় মহিলা এজলাসে নিয়ে যায়।

জানা গেছে সেখানে রাত তিনটা পর্যন্ত নেশার কবল থেকে মুক্ত হতে পারিনি সে। শুক্রবার  সকালে তাকে ছেড়ে দেওয়া হয়, তাকে তার অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে। ধর্মনগর মহিলা থানায় একটি মহিলা ডিপার্টমেন্ট গঠন হলেও মহিলাদের জন্য নির্দিষ্ট কোন সেল না থাকায় তাকে গ্রেফতার করে রাখা গেল না। বাধ্য হয়ে রাত তিনটার পর নেশাগ্রস্ত যুবতীকে ছেড়ে দিতে বাধ্য হয় ধর্মনগর থানার পুলিশ।

এতদিন যাবত নেশার সাম্রাজ্য বিস্তৃত ছিল শুধুমাত্র পুরুষদের মধ্যে। এখন মহিলাদের মধ্যে নেশার সাম্রাজ্য বিস্তৃতি লাভ করায় চিন্তায় পড়েছে ধর্মনগরের সাধারণ সুচিন্তক মানুষ।

Releated Posts

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে। ধরতি আবা জনজাতি…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top