News Flash

Image

নেশা সামগ্রী সহ আটক এক নেশা কারবারি

নিজস্ব প্রতিনিধি, বিশ্রাম গঞ্জ, ১০ মে: নেশার সাগরে ভাসছে গোটা রাজ্য। দেশের এক কোনে অবস্থিত তিন দেশে বাংলাদেশ ঘেরা সীমান্তবর্তী রাজ্য নেশা কারবারের অন্যতম স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। 
ফের ব্রাউন সুগার সহ বিশ্রামগঞ্জ বাজার ব্যবসায়ীদের হাতে আটক এক নেশা কারবারি। স্থানীয়রা তাকে গাছের সাথে বেঁধে খবর দেয় বিশ্রামগঞ্জ থানায়।  পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে বিশ্রামগঞ্জ বাজার ব্যবসায়ীদের হাতে নেশা সামগ্রী সহ আটক নেশা কারবারীকে উদ্ধার করে নিয়ে যায় বিশ্রামগঞ্জ থানায়। 

জানা যায়, দীর্ঘদিন যাবৎ বিশ্রামগঞ্জ বাজার সহ বিভিন্ন এলাকায় ব্রাউন সুগার বিক্রি করে যুবকদের নেশায় আসক্ত করে তুলছে বাগমা কড়ুইমুড়া এলাকার নেশা কারবারি জসীম মিয়া। বিশ্রামগঞ্জ বাজার ব্যবসায়ীরা পূর্বে জসীম মিয়াকে বিশ্রামগঞ্জ এলাকায় নেশা জাতীয় সামগ্রী বিক্রি করতে বারণ করেছেন। বাজার ব্যবসায়ীদের সেই কথায় কোনোরকম কর্ণপাত করেনি জসীম মিয়া। বাধ্য হয়ে বিশ্রামগঞ্জ বাজারে যুবকদের কাছে ব্রাউন সুগার বিক্রি করতে আসা জসীম মিয়াকে বিশ্রামগঞ্জ বাজার ব্যবসায়ীরা নেশা সামগ্রী সহ আটক করে গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখে খবর দেয় বিশ্রামগঞ্জ থানায়।

পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বিশ্রামগঞ্জ বাজার ব্যবসায়ীদের হাতে দুটি ব্রাউন সুগারের কন্টেনার সহ আটক নেশাকারবারী জসীম মিয়াকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিশ্রামগঞ্জ সহ পাহাড়ি এলাকার যুবকরা ইতিমধ্যে ব্রাউন সুগারের নেশায় সম্পূর্ণ আসক্ত হয়ে উঠেছে। আর নেশা কারবারীরা প্রতিনিয়ত নেশায় আসক্ত যুবকদের চড়া দামে  ব্রাউন সুগারের কন্টেনার বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করছে। ব্রাউন সুগারের নেশায় আসক্ত হয়ে পড়ে থাকা যুবকরা প্রতিনিয়ত বিভিন্নভাবে চুরি ছিনতাই সহ অসামাজিক কাজে যুক্ত হয়ে পড়েছে। রাজ্যকে নেশামুক্ত করতে  সরকার যেভাবে ভূমিকা গ্রহণ করেছেন তারপরও নেশা কারবারীরা কিন্তু পুলিশের বিভিন্ন আধিকারিকদের ম্যানেজ করে তাদের সে নেশা বাণিজ্য জারি রেখেছে।

রাজ্যে যে হারে প্রতিনিয়ত নেশা সামগ্রী পুলিশের হাতে ধরা পড়ছে তার থেকেও অধিক নেশা সামগ্রী রাজ্যে প্রবেশ করছে। অতএব নেশার হাত থেকে সমাজকে রক্ষা করতে হলে প্রথমত এগিয়ে আসতে হবে সমাজের শুভবুদ্ধি সম্পন্ন জনগণকে। ব্রাউন সুগারের নেশায় আগামী প্রজন্ম যে ধ্বংসের মুখে সেই কথা আর বলার অপেক্ষা রাখেনা। ইতিমধ্যে বিশ্রামগঞ্জ থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নেশা জাতীয় সামগ্রী উদ্ধার করেছেন এমনকি নেশা কারবারীদেরও গ্রেফতার করেছে।

Releated Posts

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে। ধরতি আবা জনজাতি…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top