News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালিকা অপহরনের অভিযোগ, পুলিশের ভূমিকায় ক্ষোভ
Image

নাবালিকা অপহরনের অভিযোগ, পুলিশের ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১০ মে: খোয়াইয়ে এক নাবালিকা স্কুল পড়ুয়া ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। প্রায় এক সপ্তাহ অতিক্রান্ত হতে চললেও অপহৃতা নাবালিকার কোন সন্ধান নেই বলে জানা গেছে। পুলিশে অভিযোগ জানালেও মেয়েটির কোন হদিশ নেই। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন ওই নাবালিকার পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে শনিবার খোয়াইয়ের পহরমুড়ায়।

১৪ বছর বয়সের নবম শ্রেণীর এক নাবালিকা স্কুলছাত্রী এদিন প্রাইভেট টিউটরের বাড়ীতে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হলে পহরমুড়ার স্থানীয় ইটভাটার সামনে থেকে তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর এলাকার জনৈক প্রিয়তম বিশ্বাস মেয়েটিকে জোর করে গাড়িতে তুলে চম্পট দেয় বলে অভিযোগ। গত সোমবার মেয়েটির পরিবার থেকে খোয়াই মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। কিন্তু এখনো মেয়েটির কোন সন্ধান নেই। পুলিশও মেয়েটির কোন হদিশ দিতে পারছেনা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে অপহৃতা ছাত্রীর পরিবারের সদস্যরা।
______

Releated Posts

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top