News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজনৈতিক বৈঠক শেষে বাড়ি ফেরার পথে বাম কর্মীদের প্রাণনাশের হুমকি দিল দুষ্কৃতীরা
Image

রাজনৈতিক বৈঠক শেষে বাড়ি ফেরার পথে বাম কর্মীদের প্রাণনাশের হুমকি দিল দুষ্কৃতীরা

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১০মে: পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে বৈঠক শেষে বাড়ি ফেরার পথে সিপিআইএম সমর্থকদের প্রাণনাশের হুমকি দিয়েছে ৭-৮ জন দুষ্কৃতী। এমনই অভিযোগ বামেদের। 

ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে সবকটি রাজনৈতিক দলই নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে ময়দানে নামবে। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির জন্য সালেমা ও দূর্গাচৌমুহনী ব্লকে দুই ব্লক আধিকারিক সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বদের নিয়ে সভা আহ্বান করেন। এই সভার আমন্ত্রন পাওয়ার পর দুই ব্লকেই সিপিআই(এম) এর পক্ষে দুই  প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে।

সালেমা ব্লকে অংশগ্রহণ করেন পার্টি নেতৃত্ব রমনী মোহন দাস, নিরঞ্জন মজুমদার, রাজকুমার দেববর্মা ও অর্নব দেবনাথ। সিপিআইএম পার্টির এই প্রতিনিধি টিম সালেমা অফিস থেকে সভা শেষ  করে সালেমা বাজারে আসা মাত্রই  ৭/৮ জন দুর্বৃত্ত তাদের ঘেরাও করে প্রচন্ডভাবে হেনস্তা করে এবং প্রাণনাশের ও বাড়ীঘর আক্রমন করার হুমকি দেয় বলে অভিযোগ। এই ঘটনায় সিপিএম দলের অভিযোগের তীর শাসক দলের দিকে। এই ধরনের ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে সিপিআই(এম) কমলপুর মহকুমা কমিটি এবং চলতি নির্বাচনী প্রক্রিয়া ও আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের বিষয়ে প্রশাসনকে যথাযথ দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানিয়েছে। অন্যথায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন প্রহসনের পরিণত হবে বলে আগাম আশঙ্কা ব্যক্ত করেছে সিপিআইএম।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top