News Flash

  • Home
  • Uncategorized
  • Young man hanged : ঘরেই ফাঁসিতে আত্মঘাতী যুবক
Image

Young man hanged : ঘরেই ফাঁসিতে আত্মঘাতী যুবক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৬ সেপ্ঢেম্বর৷৷ নিজ ঘরে ফাঁসি লেগে আত্মহত্যা বছর পঁচিশের এক যুবক৷মৃত যুবকের নাম মুজাকির হুসেন চৌধুরী৷ঘটনা চুরাইবাড়ি থানাধীন বাঘন এলাকায়৷ চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেয়৷পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে চুরাইবাড়ি থানার পুলিশ৷


ঘটনার বিবরণে প্রকাশ,উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন বাঘন গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সিরাজুল ইসলাম চৌধুরী ও তার স্ত্রী দীর্ঘ কয়েক বছর পূর্বে দুই মেয়ে ও এক ছেলে রেখে মারা যান৷তারমধ্যে দুই মেয়ে বিবাহ সূত্রে স্বামীর ঘরে জীবনযাপন করছে৷এক ছেলে মুজাকির হুসেন চৌধুরী একাই নিজ বাড়িতে থাকতো৷সম্প্রতি মুজাকির ডিএলএড পরিক্ষা দিয়েছে৷ আগামীতে টেট পরীক্ষায় বসার পরিকল্পনা রয়েছে তার৷মুজাকির একাকিত্বের মাঝেও বেশ গুছিয়ে তার সংসার চালিয়ে যাচ্ছে৷ প্রতিদিনের ন্যায় আজ দুপুর নাগাদ মুজাকির বাড়ির পাশের একটি মসজিদে নামাজ পড়ে তারপর দুপুর তিনটে নাগাদ নিজ ঘরে চলে আসে৷ কিন্তু মুজাকির ঘরে ফিরে আসলেও সন্ধ্যা ঘনিয়ে আসার পরও তার নড়াচড়া না পেয়ে মুজাকিরের চাচাতো ভাই আতিকুল ইসলাম চৌধুরী তাকে খুঁজতে আসে৷বাড়িতে এসে দেখতে পায় মুজাকিরের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা৷

তখন তার চাচাতো ভাই তাকে ডাকাডাকি করলে কোন সারা শব্দ দেয়নি মুজাকির৷ এমতাবস্থায় আতিকুল চিৎকার চেঁচামেচি করলে ছুটে আসেন আশপাশের লোকজন৷ লোকজন এসে ঘরের দরজা ভেঙে দেখতে পান মুজাকির নিজ ঘরে দড়ি দিয়ে ফাঁসি লেগে আত্মহত্যা করেছ৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায়৷চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কদমতলা হাসপাতালের মর্গে নিয়ে যায়৷সাথে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে৷ এদিকে মুজাকিরের মৃতদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেয় পুলিশ৷তবে বছর পঁচিশের এক তরতাজা যুবক ফাঁসি লেগে আত্মহত্যা করায় গোটা বাঘন এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top