News Flash

  • Home
  • দিনের খবর
  • সরকারি আধিকারিকদের নিরাপত্তা দিতে পুলিশ সুপারদের চিঠি জেলাশাসকদের
Image

সরকারি আধিকারিকদের নিরাপত্তা দিতে পুলিশ সুপারদের চিঠি জেলাশাসকদের

আগরতলা, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : জনগণের স্বার্থে প্রশাসনিক দায়িত্ব পালনে গিয়ে বিডিও আক্রান্তের ঘটনায় সারা ত্রিপুরায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তাই, সারা ত্রিপুরায় বিডিও এবং ডিসিএম-দের জমিনি কাজে পর্যাপ্ত নিরাপত্তা প্রদানে পুলিশ সুপারদের অনুরোধ জানিয়েছেন জেলাশাসকগণ।

প্রসঙ্গত, দক্ষিণ জেলার সাব্রুম মহকুমার পোয়াংবাড়ি এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ-এর অন্তর্গত সুবিধাভোগীদের চিহ্নিতকরণে দুষ্কৃতীদের হামলায় বিডিও সহ অন্যান্য সরকারি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন। ৪০-৫০ জনের সংঘবদ্ধ হামলা পুলিশের সামনেই বিডিওকে জখম করেছে। অন্য সরকারি আধিকারিক পালিয়ে প্রাণে বেঁচেছেন। ওই ঘটনায় ইতিমধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু ত্রিপুরার অন্যান্য প্রান্তেও এ ধরনের অনভিপ্রেত ঘটনার আশংকা করা হচ্ছে।

তাই, আজ উনকোটি এবং সিপাহিজলার জেলাশাসক সহ রাজ্যের সমস্ত জেলাশাসক পোয়াংবাড়ির ঘটনার বর্ণনা দিয়ে জেলা পুলিশ সুপারদের অবগত করেছেন। কারণ বিডিও এবং ডিসিএমদের জমিনি কাজে পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিত হোক, চাইছেন সমস্ত জেলাশাসক। জেলাশাসকদের বক্তব্য, প্রশাসনিক সুযোগ-সুবিধা জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সরকারি আধিকারিকদের পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

Releated Posts

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top