News Flash

  • Home
  • Uncategorized
  • CM Helpline – 1905 : সিএম হেল্পলাইন- ১৯০৫, ব্যাপক সাড়া মিলছে
Image

CM Helpline – 1905 : সিএম হেল্পলাইন- ১৯০৫, ব্যাপক সাড়া মিলছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্ঢেম্বর৷৷ ‘সিএম হেল্পলাইন- ১৯০৫’ পরিষেবা চালু হওয়ার পর জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া মিলছে৷ আইটি দফতর থেকে ১০৯৫ এই নম্বরে প্রাপ্ত বিভিন্ন কলের পরিসংখ্যানে জানা গেছে, এখন পর্যন্ত এই নম্বরে মোট ২,৩৩৪টি কল রিসিভ করা হয়েছে৷ ছুটির দিন ছাড়া শুধুমাত্র সরকারি কাজের দিনেই এত সংখ্যক বিভিন্ন কল ১৯০৫ থেকে রিসিভ করা হয়েছে৷ এর মধ্যে ৭২৬টি কলের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নথিবদ্ধ করা হয়েছে৷


এছাড়াও ১,২৬২টি জরুরি কলের বিষয়ে অতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেমে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ প্রাপ্ত কল বিষয়ের ওপর নির্ভর করে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দতরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে তথ্য প্রযুক্তি দফতরের যুগ্ম-অধিকর্তা সুপ্রকাশ জমাতিয়া জানিয়েছেন৷


প্রসঙ্গত, গত ৬ সেপ্ঢেম্বর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরায় ১৯০৫ এই হেল্পলাইনের মাধ্যমে নাগরিক পরিষেবা চালু করেছিলেন৷ এই পরিষেবা উদ্বোধনের দিনেই ৫৩১টি কল রিসিভ করা হয়েছে বলে তথ্য প্রযুক্তি দফতর সূত্রে জানা গেছে৷ জনগণ যাতে সহজেই প্রশাসনের কাছে তাঁদের অভাব অভিযোগ, পরামর্শ এবং মতামত জানাতে পারেন সেই উদ্দেশ্যেই সিএম হেল্পলাইন ১৯০৫ চালু করা হয়েছে৷ গত ১৫ আগস্ট ত্রিপুরার ধলাই জেলায় পাইলট প্রজেক্ট বেসিসে ১৯০৫-এর সূচনা হয়েছিল৷ জনগণের কাছ থেকে তখনই ব্যাপক সাড়া পাওয়ায় গোটা ত্রিপুরায় সিএম হেল্পলাইন চালু করা হয় গত ৬ সেপ্ঢেম্বর৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top