News Flash

  • Home
  • Uncategorized
  • জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী
Image

জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর ।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আজ ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী বলেন, গোটা দেশের সাথে রাজ্যেও প্রধানমন্ত্রীর মঙ্গল কামনায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নিষ্ঠা ও স্বতঃস্ফূর্ততার সাথে সর্বত্র জন্মদিন উদযাপন করা হচ্ছে। দেশের মানুষের সার্বিক কল্যাণে বলিষ্ঠতার ছাপ রেখে যে নিরলস কর্মপ্রচেষ্টা প্রধানমন্ত্রী চালিয়ে যাচ্ছেন আগামীদিনেও তাতে যেন আরও গতি সঞ্চারিত হয় সেই লক্ষ্যেই এদিন ত্রিপুরাবাসীর পক্ষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী। স্বচ্ছ ও নির্মল ভারত ভাবনায় আজ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির চত্বরে স্বচ্ছতামূলক সাফাই কর্মসূচিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। তারপর দুঃস্থ ও দীনজনে বস্ত্র বিতরণ করেন। প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে বিবেকানন্দ বিচার মঞ্চের ব্যবস্থাপনায় মুখ্যমন্ত্রী পুস্তক বিতরণ করেন ও একজন দিব্যাঙ্গজনকে চলন সহায়ক হুইল চেয়ার প্রদান করেন। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলার জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার প্রমুখ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top