News Flash

  • Home
  • Uncategorized
  • রকেট হামলায় বিস্ফোরণে কাঁপল আফগানিস্তান
Image

রকেট হামলায় বিস্ফোরণে কাঁপল আফগানিস্তান

কাবুল, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : রকেট হামলায় বিস্ফোরণে কাঁপল আফগানিস্তানের কাবুল। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ কাবুলের খইর খানে অঞ্চলে ছামতালা বিদ্যুৎকেন্দ্রের কাছেই ওই রকেট আছড়ে পড়েছে।

ওই বিস্ফোরণের ধরন কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। কোনও গোষ্ঠী এখনও হামলার দায়স্বীকার না করলেও ‘ইসলামিক স্টেট-খোরসান’-এর দিকেই আপাতত সন্দেহের তির রয়েছে। উল্লেখ্য, কাবুল বিমানবন্দরের বিস্ফোরণের চক্রী ছিল এই জঙ্গি গোষ্ঠীই। আর সেই কারণেই এই হামলাও তাদেরই চক্রান্তের ফলে হতে পারে বলে আশঙ্কা। প্রসঙ্গত, আগস্টের শেষ সপ্তাহে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল কাবুল বিমানবন্দর। বিস্ফোরণে কমপক্ষে ১৭০ জনের মৃত্যু হয়েছিল। 

Releated Posts

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top