News Flash

  • Home
  • দেশ
  • Can’t be stopped from entering Tripura : ত্রিপুরায় প্রবেশে আমাকে আটকানো যাবে না, হুঙ্কার অভিষেকের
Image

Can’t be stopped from entering Tripura : ত্রিপুরায় প্রবেশে আমাকে আটকানো যাবে না, হুঙ্কার অভিষেকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্ঢেম্বর৷৷ দিন বদল করেও লাভ হল না তৃণমূলের৷ ১৬ সেপ্ঢেম্বরও আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার অনুমতি দিল না ত্রিপুরা পুলিশ৷ কারণ, ১৭ সেপ্ঢেম্বর বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হবে৷ তাই, আইন-শৃঙ্খলা রক্ষার প্রশ্ণে ১৬ সেপ্ঢেম্বর রেলির অনুমতি দেওয়া সম্ভব নয় বলে সদর মহকুমা পুলিশ আধিকারিক এক চিঠিতে প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিককে জানিয়েছেন৷ তাতে, চটে লাল হয়ে গেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তিনি টুইট বার্তায় বিজেপিকে নিশানা করে বলেন, তৃণমূলকে আটকানোর চেষ্টা করে যান কিন্ত আমরা থামব না৷ তাঁর কটাক্ষ, মৃত্যুভয় বিজেপিকে তাড়া করছে৷ তাই, বিপ্লব কুমার দেব সর্ব শক্তি দিয়ে ঝাপিয়েছেন৷


প্রসঙ্গত, আগামী ১৫ সেপ্ঢেম্বর আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পদযাত্রায় সামিল হবেন, এমনটাই সূচী নির্ধারিত হয়েছিল তৃণমূলের৷ সে মোতাবেক তৃণমূলের স্থানীয় নেতা সুবল ভৌমিক পুলিশের কাছে পদযাত্রার অনুমতি চেয়ে চিঠি দিয়েছিলেন৷ কিন্ত, একই দিনে অন্য রাজনৈতিক দলের রেলি রয়েছে, তাই তৃণমূল কংগ্রেসের পদযাত্রার আবেদন খারিজ দিয়েছিল পুলিশ৷ তাই, ১৫ সেপ্ঢেম্বরের বদলে ১৬ সেপ্ঢেম্বর পদযাত্রার সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল৷ সেই মোতাবেক পুলিশে অনুমতি চেয়ে আবেদনও জানানো হয়েছিল৷ কিন্ত, আইন-শৃঙ্খলা রক্ষার প্রশ্ণে ১৬ সেপ্ঢেম্বরও রেলি করার জন্য তৃণমূলকে অনুমতি দেয়নি পুলিশ৷


সদর মহকুমা পুলিশ আধিকারিক এক চিঠিতে প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিককে জানিয়েছেন, আগামী ১৭ সেপ্ঢেম্বর ত্রিপুরায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হবে৷ ফলে, আইন-শৃঙ্খলা রক্ষার প্রশ্ণে ১৬ সেপ্ঢেম্বর রেলির অনুমতি দেওয়া সম্ভব নয়৷ তিনি আরও জানান, সমগ্র ত্রিপুরায় বিশ্বকর্মা পূজা পালিত হয়৷ তাতে, বিভিন্ন সংস্থা, বাজার কমিটি, সাধারণ নাগরিক এবং পুলিশ ও টিএসআর ওই পূজায় অংশগ্রহণ করে৷ ট্রাফিক ব্যবস্থা সচল রাখা এবং পূজা পূর্ববর্তী আইন-শৃঙ্খলা রক্ষায় রেলির অনুমতি দেওয়া সম্ভব নয়৷ কারণ, তাতে সাধারণ নাগরিকের অসুবিধার মুখে পড়তে হবে৷


পদযাত্রার দিন বদল করেও পুলিশের অনুমতি না পাওয়ায় চটে লাল হয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তিনি টুইট বার্তায় নিশানা করে বলেন, মৃত্যুভয় বিজেপিকে তাড়া করছে৷ তাই, বিপ্লব কুমার দেব সর্ব শক্তি দিয়ে আমাকে আটকানোর চেষ্টা করছেন৷ সাথে তিনি বিদ্রুপ করে বলেন, আপনার ভয় দেখে মনে হচ্ছে সরকার পরিচালনার দিনগুনা শুরু হয়ে গেছে৷ সত্য স্বীকার করতেই হবে, এই ভয় আমার ভাল লেগেছে৷

Releated Posts

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top