News Flash

  • Home
  • Uncategorized
  • Displeasure towards the chairman : লেফুঙ্গা ব্লকের বিএসির চেয়ারম্যানের প্রতি ক্ষোভ প্রকাশ

Displeasure towards the chairman : লেফুঙ্গা ব্লকের বিএসির চেয়ারম্যানের প্রতি ক্ষোভ প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। লেফুঙ্গা ব্লকের বিএসির চেয়ারম্যানের প্রতি ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার 9 দফা দাবিতে প্রতিবাদ বিক্ষোভে শামিল হয় তিপ্রা দল। দাবির সমর্থনে তারা বিক্ষোভ মিছিল সংঘটিত করে এবং ব্লক আধিকারিকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে। লেফুঙা ব্লকের বিএসি চেয়ারম্যান হিসেবে রনবীর দেবর্বমাকে না মানা সহ লেফুঙাবাসির স্বার্থে ৯ দফা দাবি নিয়ে তিপ্রা দল ২নং মোহনপুর ব্লক কমিটির তরফে মঙ্গলবার দুপুরে লেফুঙা ব্লকে এক ডেপুটেশন প্রদান করা হয় ।

বোধজংনগর ওয়াকিনগর কেন্দ্রের এমডিসি রুনিয়াল দেবর্বমার নেতৃত্বে লেফুঙা বাজার থেকে তিপ্রা দলের কর্মী সমর্থকদের একটি মিছিল বের হয়ে লেফুঙা ব্লক সংলগ্ন স্থানে এসে জড়ো হয়। সেখান থেকে এমডিসি রুনিয়াল দেবর্বমার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ব্লকের ভিতরে গিয়ে বিডিও এম কে চাকমার সাথে সাক্ষাতে মিলিত হয়ে তাদের দাবি সনদটি তুলে দেন উনার হাতে।তিপ্রা দলের এদিনের ব্লক ডেপুটেশনকে কেন্দ্র করে লেফুঙা ব্লক চত্ত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়।দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top