News Flash

  • Home
  • Uncategorized
  • Arriving just two minutes late : মাত্র দুই মিনিট বিলম্বে এসে পৌঁছায় টিআরবিটি পরীক্ষায় অংশ নিতে পারলো না পরীক্ষার্থী
Image

Arriving just two minutes late : মাত্র দুই মিনিট বিলম্বে এসে পৌঁছায় টিআরবিটি পরীক্ষায় অংশ নিতে পারলো না পরীক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। মাত্র দুই মিনিট বিলম্বে পরীক্ষা কেন্দ্রের সামনে এসে পৌঁছায় টিআরবিটি পরীক্ষায় অংশ নিতে পারলো না এক মহিলা পরীক্ষার্থী। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনা রাজধানী আগরতলা শহরের বোধজং উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে। আজ থেকে শুরু হয়েছে টি আর বিটি অন্তর্গত সিলেকশন টেস্ট ফর গ্রেজুয়েট টিচার পরীক্ষা।

কিন্তু রাজধানীর বোধজং উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে এক মহিলা পরীক্ষার্থীকে পরিক্ষা হলে ঢুকতে দেওয়া হয়নি ।কারন সেই মহিলা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে আসতে ২ মিনিট দেরি হয় । আনেক বার আকুতি মিনুতি করার পরও ঢুকতে দেয়নি কতৃপক্ষরা। পরীক্ষা না দিতে পারায় স্কুলের গেইটের সামনে কান্নায় ভেঙ্গে পরে এই মহিলা পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে ঢোকার ব্যাপারে যে ধরনের নিয়মকানুনের বেড়াজাল দেখানো হচ্ছে তাদের পরীক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। অনিচ্ছাকৃতভাবে যারা নির্ধারিত সময়ের মধ্যে আসতে পারছে না তারা বিপাকে পড়ছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top