News Flash

  • Home
  • Uncategorized
  • Young man was stabbed : কথা কাটাকাটির জেরে ছুরির আঘাতে আহত এক যুবক
Image

Young man was stabbed : কথা কাটাকাটির জেরে ছুরির আঘাতে আহত এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। কথা কাটাকাটির জেরে ছুরির আঘাতে আহত এক যুবক। আহত যুবকের নাম সুশংকর বিশ্বাস । বাড়ি মতাই বাজার সংলগ্ন এলাকায়। বাক-বিতণ্ডার জেরে ছুরিকাহত হয়েছে এক যুবক। ঘটনা বিলোনিয়া থানাধীন মতাই স্কুল কর্নারে । গপুর দে নামে এক ব্যাক্তির সাথে সুশংকর বিশ্বাসের কথাা কাটাকাটির সময় রাখাল দাস নামে মতাই বাজারের আর এক দোকানদার অতর্কিত ভাবে শংকর বিশ্বাসের উপর হামলা করে ।

এই হামলার ফলে উভয়ের মধ্যে হাতাহাতি হয়।হাতাহাতি হতেই রাখাল দাস প্রথমে শংকরকে ঘুষি দিয়ে ঠোট ফাটিয়ে দেয় । এরপর হটাৎ করে শংকরের পেঠে ছুরি ঢুকিয়ে দেয় রাখাল দাস । এমতাবস্থায় শংকর বিশ্বাস মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকার চেঁচামেচি করতেই এক দোকানের কর্মচারী বাড়ি যাওয়ার সময় সুশংকর বিশ্বাসকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে ।সঙ্গে সঙ্গে মতাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে । কর্তব্যরত চিকিৎসক সুশংকর বিশ্বাসের অবস্থা বেগতিক দেখে জিবি হাসপাতালে রেফার করে দেন।

বিলোনিয়া থানার পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ এক বারের জন্য যায়নি বলে অভিযোগ। এর পর বাধ্য হয়ে জিবি হাসপাতালে যাওয়ার আগে বিলোনিয়া থানার সামনে এম্বুলেন্স নিয়ে এসে আহত শংকরকে পুলিশকে দেখিয়ে নিয়ে যায় । এরপরেই টনক নড়ে।নড়ে চড়ে বসে পুলিশ । আজ পরিবারের পক্ষ থেকে বিলোনিয়া থানাতে মামলা দায়ের করা হয় অভিযুক্ত রাখাল দাসের বিরুদ্ধে ।


গতকাল রাতেই পুলিশ রাখাল দাসকে আটক করে বিলোনিয়া থানাতে নিয়ে আসে । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top