News Flash

  • Home
  • Uncategorized
  • Cannabis seedlings destroyed : ১০ হাজার গাঁজার চারা ধবংস
Image

Cannabis seedlings destroyed : ১০ হাজার গাঁজার চারা ধবংস

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১৩ সেপ্ঢেম্বর৷৷ রাম ও বাম দুই আমলে গাঁজার সাম্রাজ্য গড়ে উঠেছিল গোটা রাজ্যে৷ তবে সোনামুড়া মহকুমা গাঁজা চাষের মৃগয়া ক্ষেএ বলে পরিচিত গোটা রাজ্যে৷২০১৮ সালে সরকার পরিবর্তন হওয়ার পর একবছর গাঁজা চাষ খানিকটা কমে গেলেও দু’বছর যাবৎ আবার সেই বাম আমলের কায়দায় রমরমিয়ে চলছে গাঁজা চাষ৷এ বছরো কলমচৌড়া থানাধীন বক্সনগরের বিভিন্ন এলাকায় গাঁজা চাষীরা সরকারী বন দপ্তরের এবং ব্যক্তিগত জায়গায় প্রচুর পরিমাণে গাঁজার চারা রোপণ করেছে৷

সোমবার সকাল ১০ ঘটিকা থেকে দুপুর এক ঘটিকা পর্যন্ত টানা তিনঘন্টা অভিযান চালিয়ে রহিমপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার গাঁজার চারা গাছ ধবংস করা হয়৷ অবৈধ গাঁজা চাষ করা বাগানের গোপন খবর কলমচৌড়া থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক এর কাছে আসে৷ওসি বিষ্ণুপদ ভৌমিক নিজেই নেতৃত্ব দিয়ে ২০/৩০জন পুলিশ ও টিএস আর নিয়ে রহিমপুরের বিশাল গাঁজা বাগান ধবংস করতে সক্ষম হয়েছে৷ রহিমপুর পূর্ব পাড়া এক টিলা টিলা ভূমিতে গাঁজা চাষীরা বুক ফুলিয়ে এই গাঁজা চাষ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে৷ সোমবার রক্ষা হল না তাদের এই অবৈধ গাঁজা চাষ৷ওসি এই গাঁজা গাছ গুলি প্রথমে দা দিয়ে কেটে গাছগুলি ধবংস করা হয় পুনরায় যাতে আর রুপন না করতে পারে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top