News Flash

  • Home
  • Uncategorized
  • Mother was killed in the train : রেলের ধাক্কায় মৃত্যু হল মায়ের, গুরুতর আহত কোলের শিশু
Image

Mother was killed in the train : রেলের ধাক্কায় মৃত্যু হল মায়ের, গুরুতর আহত কোলের শিশু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর।। রবিবার দুপুরে রেলের ধাক্কায় মৃত্যু হল মায়ের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কোলের শিশু। ঘটনা তেলিয়ামুড়াতে। এদিন বেলা আনুমানিক বারোটা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা রেলক্রসিংয়ের মেলার পাথর এলাকার লোকজন দেখতে পায় একটি মহিলা রেললাইনে পড়ে আছে। পাশে রক্তাক্ত অবস্থায় চিৎকার করছে তার কোলের শিশুটি। এলাকাবাসী এগিয়ে এসে দেখতে পায় রেলের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলার, গুরুতর আহত শিশুটি যার বয়স এক থেকে দেড় বছর। সাথে সাথে ঘটনাটি পুলিশকে জানানো হলে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

এলাকাবাসী উদ্ধার করে শিশুটিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পৌঁছায়। যদিও পরিচয় পাওয়া যায়নি খবর পাঠানো পর্যন্ত। পরবর্তীতে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ তেলিয়ামুড়া হাসপাতালের মর্গে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য। এদিকে গুরুতর আহত শিশুদের চিকিৎসা চলে তেলিয়ামুড়া হাসপাতালে। রাতের সংবাদ পাঠানোর পর্যন্ত খবর রয়েছে গুরুতর আহত শিশুটিকে আগরতলা জিবি হাসপাতাল উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা এ নিয়ে নানা প্রশ্ন উঁকি মারছে। কেউ বলছেন রেলের ধাক্কায় মৃত্যু হয় যে মহিলার, আহত হয়েছে শিশুটি। আবার অনেকের মতে হয়তোবা আত্মহত্যা করতে গিয়েছিল ওই মহিলা। পুলিশ এ বিষয়ে তদন্ত নেমেছে। যদিও খবর পাঠানো পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top