News Flash

  • Home
  • Uncategorized
  • state government is working to double the income : ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করারলক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার : কৃষিমন্ত্রী
Image

state government is working to double the income : ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করারলক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্ঢেম্বর৷৷২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার৷ কৃষকদের কল্যাণে কেন্দ্রীয় সরকারের এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফাণ্ড প্রকল্পে ত্রিপুরার জন্য যে ৩৬০ কোটি টাকার ঋণের সংস্থান করা হয়েছে তার জন্য রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায় কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন৷ আজ কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমার এবং কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল ও উত্তর পূর্বাঞ্চল রাজ্য সহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ক’ষিও ক’ষক কল্যাণ মন্ত্রীদের সঙ্গে কৃষকদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং প্রকল্প বিষয়ক এক ভার্চয়াল সভায় অংশ নেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায়৷ রাজ্য সচিবালয় থেকে ভার্চুয়ালী এই সভায় রাজ্যের মুখ্যসচিব কুমার অলক সহ ক’ষি ও ক’ষক কল্যাণ দপ্তরের সচিব সি কে জমাতিয়া প্রমুখ উপস্থিত ছিলেন৷


ভার্চুয়ালী এই সভার আলোচনায় অংশ নিয়ে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, বর্তমানে রাজ্যের ৫৮টি ব্লকের মধ্যে ২৩টি ব্লকে ফার্মার প্রোডিউসার অর্গেনাইজেশন (এফপিও)-এর কাজ চলছে এবং সহসাই এই কাজ সম্পন্ন হবে৷ তিনি বলেন, এখন পর্যন্ত রাজ্যের ২ লক্ষ ৪০ হাজার ২৬৩ জন কৃষককে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে নথিভুক্ত করা হয়েছে৷ এরমধ্যে ১ লক্ষ ২৫ হাজার ৮১৮ জন কৃষককে কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণের সুুবিধা পাওয়ার জন্য সংযুক্ত করা হয়েছে৷ চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে আরও ১ লক্ষ ১৪ হাজার ৪৪৫ জন কৃষককে কেসিসি লোনের জন্য অর্ন্তভুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ তিনি বলেন, রাজ্যের প্রায় ৩ লক্ষ কৃষকের ডাটা বেইস তৈরি করে কৃষি দপ্তরের সাথে জড়ে দেওয়া হয়েছে৷ পাশাপাশি এই ডাটা বেইসকে স্টেট ল্যাণ্ড রেকর্ডের সঙ্গে সংযুক্ত করা হবে৷

এর ফলে রাজ্যের কৃষকরা খবই উপকৃৃত হবেন৷ তিনি আরও বলেন, রাজ্য সরকার রাজ্যে প্রায় ১০ হাজার হেক্টর জমিতে তৈলবীজ চাষের উদ্যোগ নিয়েছে৷ সম্পতি কেন্দ্রীয় সরকারের ভোজ্য তেল-পাম তেলের উপর জাতীয় মিশন সর্ম্পকে বলতে গিয়ে কৃষি মন্ত্রী জানান, সারা রাজ্যে বর্তমানে ৯৬.৫০ হেক্টর জমিতে পাম ওয়েলের চাষ হচ্ছে৷ আগামীতে পাম তেলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি রাজ্যের কৃষকদের মুনাফা ব’দ্ধিরও উদ্যোগ নেওয়া হবে বলে কৃষি মন্ত্রী অভিমত ব্যক্ত করেন৷ ক’ষি মন্ত্রী বলেন, রাজ্যে উৎপাদিত আনারস, কাঁঠাল সহ সুুগন্ধী লেবু দেশের বাইরে রপ্তানি হচ্ছে৷ কৃষকরা বর্তমানে বেশি পরিমানে এইগুলি উৎপাদনে এগিয়ে আসছেন এবং লাভবানও হচ্ছেন৷ রাজ্য সরকার কৃষকদের সুুবিধার্থে ছোট ছোট কোল্ড স্টোরেজ তৈরি করার পাশাপাশি পতিত জমির ব্যবহারেও উদ্যোগ নিচ্ছে বলে তিনি জানান৷ এদিনের ভার্চুয়াল সভায় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রীগণ কৃষকদের কল্যাণে রাজ্যে রূপায়িত কেন্দ্রীয় প্রকল্পগুলির অগ্রগতি সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top