News Flash

  • Home
  • Uncategorized
  • Recovered the hanging body of a housewife : সিধাই থানা এলাকার নবিন চৌধুরি পারা থেকে গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ
Image

Recovered the hanging body of a housewife : সিধাই থানা এলাকার নবিন চৌধুরি পারা থেকে গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর।। সিধাই থানা এলাকার নবিন চৌধুরি পারা থেকে এক গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত গৃহবধূর নাম স্যামপ্লি দেবর্বমা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পারিবারিক কলহের জেরে ফাঁসিতে আত্মহত্যা করেছে এক উপজাতি গৃহবধূ। আত্মঘাতী গৃহবধূ নাম স্যামপ্লি দেবর্বমা।


বসত ঘর থেকেই স্যামপ্লি দেবর্বমা নামে ২৩ বছর বয়সী গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়েছে।ঘটনা মঙ্গলবার রাতে বিরমোহনের নবীন চৌধুরী পাড়ায়।খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিধাই থানার পুলিশ।গৃহবধূর স্বামী বাড়ির লোকেদের বক্তব্য গতকাল রাত্রি ৯ টার পরে নিজ ঘরের মধ্যে গৃহবধূ স্যামপ্লি দেবর্বমাকে গলায় দড়ি লাগানো ঝুলন্ত অবস্থাতে দেখতে পান তারা।রাতে বারোটার সময় সিধাই থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত প্রক্রিয়ার কাজ সেরে দেহ নিয়ে আসে মোহনপুর হাসপাতালের মর্গে।

ঘটনাটির বিষয়ে সিধাই থানার এক পুলিশ আধিকারিক জানান ফাসিতে আত্মহত্যা করেছে বলে মৃতার শ্বশুরবাড়ির লোকজন জানিয়েছেন।পুলিশ গিয়ে গৃহবধূকে মৃত অবস্থায় নিচে থেকে উদ্ধার করে।তবে গৃহবধূর বাপের বাড়ি তরফে এখনো কোন অভিযোগ না পাওয়া যায়নি। সিধাই থানার পুলিশ এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।
গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত্যু রহস্য উদঘাটনের জন্য পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় জনগণের তরফ থেকে দাবি জানানো হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top