News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় সিপিএম পার্টি অফিসে আগুন, পুড়ে ছাই চারটি গাড়ি, আক্রান্ত সংবাদ মাধ্যম
Image

আগরতলায় সিপিএম পার্টি অফিসে আগুন, পুড়ে ছাই চারটি গাড়ি, আক্রান্ত সংবাদ মাধ্যম

আগরতলা, ৮ সেপ্টেম্বর (হি. স.) : নাশকতার আগুনে পুড়েছে সিপিএম পার্টি অফিস। আগরতলায় মেলারমাঠ স্থিত সিপিএম পার্টি অফিসের ভেতরে এবং বাইরে দাড়ানো গাড়িগুলি পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া, মেলারমাঠ স্থিত একটি সংবাদ মাধ্যমের অফিসেও দুস্কৃতিকারীরা হামলা করেছে এবং অফিসের বাইরে দাঁড়ানো গাড়ি ও বাইকে আগুন ধরিয়ে দিয়েছে। অভিযোগ, বিজেপির মিছিল থেকে দুস্কৃতিকারীরা ওই সন্ত্রাস চালিয়েছে। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে সিপিএম পার্টি অফিসে ও বাইরে দাঁড়ানো গাড়িতে আগুন নিয়ন্ত্রণে এনেছে।


ধনপুরে লাল সন্ত্রাসের প্রতিবাদে আজ সারা ত্রিপুরায় সমস্ত মন্ডলে ধিক্কার মিছিলের আয়োজন করেছে বিজেপি। সেই মিছিল থেকেই দুস্কৃতিকারীরা হটাত মেলারমাঠ স্থিত সিপিএম পার্টি অফিসে এবং একটি সংবাদ মাধ্যমের অফিসে হামলা করেছে। দুস্কৃতিকারীরা সিপিএম পার্টি অফিসের ভেতরে একটি ও বাইরে চারটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, ওই দুস্কৃতিকারীরা প্রতিবাদী কলম সংবাদপত্রের অফিসে হামলা করেছে। তারা প্রতিবাদী কলমের অফিসে ভাংচুর চালানোর পাশাপাশি রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।


ওই ঘটনায় মুহুর্তের মধ্যে মেলারমাঠ এলাকায় তীব্র আতঙ্কের দেখা দেয়। ব্যবসায়ীরা প্রাণ ভয়ে নিজেদের দোকানপাট বন্ধ করে দেন। এদিকে, অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা খবর পেয়ে ছুটে আসেন। দমকলের একাধিক ইঞ্জিন মিলে সিপিএম পার্টি অফিসের ভেতরে ও বাইরে রাখা গাড়িতে আগুনে নিয়ন্ত্রণে আনেন। তবে, গাড়িগুলি সম্পুর্ন পুড়ে ছাই হয়ে গেছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top