News Flash

  • Home
  • Uncategorized
  • Horrific vehicle accident : ভয়াবহ যান দুর্ঘটনায় চারজন অল্পবিস্তর আহত হয়েছেন
Image

Horrific vehicle accident : ভয়াবহ যান দুর্ঘটনায় চারজন অল্পবিস্তর আহত হয়েছেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর।। মঙ্গলবার সকালে চড়িলামে জাতীয় সড়কে ভয়াবহ যান দুর্ঘটনায় কয়েকজন অল্পবিস্তর আহত হয়েছেন। দমকল বাহিনী আহতদের উদ্ধার করতে ছোটে গেলেও দুর্ঘটনাগ্রস্ত অল্পবিস্তর আহত হওয়ায় দমকল বাহিনী খালি হাতে ফিরে আসে। বিশালগড় এর চড়িলাম এলাকায় পথ দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ চড়িলামে জাতীয় সড়কে জলের ট্যাংকের নিকট ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে। তাতে অল্পেতে রক্ষা পেলেন চার জন যাত্রী ।

ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার সকালে আগরতলা থেকে উদয়পুর যাবার পথে একটি ওয়াগনার গাড়ি যার নম্বরGJ1RB 6616 নিয়ন্ত্রণ হারিয়ে চড়িলাম জলের ট্যাংকের নিকট জাতীয় সড়কে উল্টে যায়। বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন। যাত্রীদের গাড়ির ভিতর থেকে উদ্ধার করেন তারা। পরবর্তী সময় খবর দেন বিশালগড় অগ্নিনির্বাপক কর্মীদের ।তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে অল্প বিস্তর আহত হওয়ায় ঘটনাস্থল থেকে থেকে খালি হাতে ফিরে আসে।২৪ ঘন্টার মধ্যে চড়িলাম বাজার এলাকায় দুটি বড়সড় দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ চড়িলাম বাজারে ট্রাফিক ব্যবস্থা না থাকায় এই ধরনের যান দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top