News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশার বিরুদ্ধে রাজ্যে সামাজিক গণআন্দোলন গড়ে তুলতে হবে: মুখ্যমন্ত্রী
Image

নেশার বিরুদ্ধে রাজ্যে সামাজিক গণআন্দোলন গড়ে তুলতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: মানুষের শরীর ও মন ভালো রাখার ক্ষেত্রে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। তাই প্রত্যেককেই শরীর চর্চা এবং খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে। এতে শুধু কোনও ব্যক্তিই নয় সামগ্রিকভাবে সমাজও উপকৃত হবে। আজ বিলোনীয়া মহকুমার ঋষ্যমুখ দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের হলঘরে পঞ্চম রাজ্যভিত্তিক কুরাস (কুস্তি) প্রতিযোগিতার এবং সন্ধায় দক্ষিণ মতাইয়ের মাঠে দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক নেশামুক্ত প্রিমিয়ার লীগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন ও মাড ফুটবল প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী বলেন, খেলাধুলা যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে দূরে রাখার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা নিয়ে থাকে। নেশার বিরুদ্ধে লড়াইয়ে একটি বড় হাতিয়ার হচ্ছে খেলাধুলা। নেশামুক্ত ত্রিপুরা গঠনে খেলাধুলার বিশেষ ভূমিকা রয়েছে। মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে রাজ্যে সামাজিক গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, রাজ্যের বর্তমান সরকার নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে।

তিনি বলেন, ত্রিপুরার গ্রামেগঞ্জে বহু প্রতিভাবান খেলোয়াড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের পাদপ্রদীপের আলোয় তুলে আনার জন্য রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, খেলাধুলার পরিকাঠামোগত উন্নয়নে সিন্থেটিক ফুটবল মাঠ, সিন্থেটিক এথলেট ট্রেক নির্মাণ সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে। ছোটবেলা থেকেই খেলাধুলায় মনোনিবেশ করার জন্য তিনি ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বলেন, ২০১৮ সালে জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে কুরাস বিভাগে ভারত একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক পেয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২ জন ক্রীড়াবিদকেই তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছিলেন। ত্রিপুরাও কুরাস ইভেন্টে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এল. ডার্লং, ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির ত্রিপুরা শাখার সাধারণ সম্পাদক চন্দন দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী অরিন্দম দেবনাথ, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সদস্য দীপায়ন চৌধুরী প্রমুখ।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top