News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট
Image

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার ত্রিপুরা উচ্চ আদালতে মামলার শুনানিকালে এই রায় দিয়েছে আদালত।

মামলা সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানা এলাকার বাসিন্দা লিপিকা লোধ প্রায় এক মাস আগে তাঁর পুত্রবধূর বিরুদ্ধে শারীরিকভাবে আক্রান্ত হওয়ার অভিযোগ নিয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করতে যান। অভিযোগ, পুলিশ তাঁর অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করে। এরপর তিনি জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেও সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত ত্রিপুরা উচ্চ আদালতের শরণাপন্ন হন। অভিযোগ রয়েছে, মামলার মধ্যে এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় অভিযোগকারিণী লিপিকা লোধকে থানায় ডেকে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য হুমকি দেন।

এর আগে, বৃহস্পতিবার মামলার শুনানিতে আদালতকে জানানো হয়, জেলা পুলিশ সুপার এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিককে (ওসি) অভিযোগ গ্রহণের নির্দেশ দিলেও তা পালন করা হয়নি। সেই কারণে এয়ারপোর্ট থানার ওসিকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবারের শুনানিতে , সংশ্লিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মহিলা এসআই যমুনা রায়কেও চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

এদিন অভিযোগকারিণীর আইনজীবী দেবজিৎ গোপ আদালতে জানান, গত ২৯ জুলাই অঞ্জলি সরকার নামে এক মহিলা ফোন করে লিপিকা লোধকে মামলা প্রত্যাহার করার জন্য হুমকি দেন। সেই ফোনালাপের রেকর্ড আদালতে জমা দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে উচ্চ আদালত সংশ্লিষ্ট মোবাইল নম্বর এবং অঞ্জলি সরকার নামে ওই ব্যক্তির পরিচয় ও ভূমিকা তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করেছে ত্রিপুরা উচ্চ আদালত। উল্লেখ্য, অভিযোগগুলির সত্যতা আদালতের বিচারাধীন এবং তদন্তের চূড়ান্ত ফলাফলের ওপর পরবর্তী আইনগত পদক্ষেপ নির্ভর করবে।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top