News Flash

  • Home
  • প্রধান খবর
  • Deputation to the BDO of Gournagar block : চৌদ্দ দফা দাবি আদায়ে গৌরনগর ব্লকের বিডিও-এর নিকট ডেপুটেশন ক্ষেতমজুর ইউনিয়ন এর
Image

Deputation to the BDO of Gournagar block : চৌদ্দ দফা দাবি আদায়ে গৌরনগর ব্লকের বিডিও-এর নিকট ডেপুটেশন ক্ষেতমজুর ইউনিয়ন এর

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২ সেপ্টেম্বর।। ক্ষেতমজুর ইউনিয়ন কৈলাসহর মহকুমা কমিটির পক্ষ থেকে চৌদ্দ দফা দাবি আদায়ে গৌরনগর ব্লকের বিডিও-এর নিকট ডেপুটেশন প্রদান করা হয়।কৃষক শ্রমিক ও ক্ষেতমজুরদের গুরুত্বপূর্ণ ১৪দফা দাবিতে বৃহস্পতিবার ঊনকোটি কৈলাসহরের গৌরনগর ব্লক আধিকারিকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।ডেপুটেশন প্রদানের পূর্বে দলীয় কর্মী সমর্থকরা গৌরনগর বাজারে অবস্থিত দলীয় অফিসে মিলিত হয়ে দলীয় অফিস থেকে মিছিল বের করে। মিছিলটি গৌরনগর বাজারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে গৌরনগর ব্লকের বিডিও অফিসে এসে অফিস প্রাঙ্গণে এক সভায় মিলিত হয়।

সভায় দলের বিভিন্ন নেতৃত্ব চৌদ্দ দফা দাবির সমর্থনে বক্তব্য রাখেন। সভা চলাকালীন পাঁচ জনের এক প্রতিনিধি দল বিডিও রামেশ্বর চক্রবর্তীর নিকট ডেপুটেশনে মিলিত হন। ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন ক্ষেতমজুর ইউনিয়নের ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কান্তিলাল দেব, কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক মুকুট আলী, কৈলাসহর মহকুমা কমিটির সভাপতি বিপুল সিনহা, মহকুমা কমিটির সদস্যা মাধুরি চক্রবর্তী। ডেপুটেশনের পূর্বে দলীয় মিছিলে দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিল।

ডেপুটেশন শেষে বিডিও অফিস প্রাংগনে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সম্পাদক কান্তি লাল দেব বলেন- , সরকারের আমলে কৃষক ক্ষেতমজুর সহ সকল মানুষের স্বার্থ বিঘ্নিত হচ্ছে। সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেই সব প্রতিশ্রুতি পালন করছে না। সমস্যায় পড়েছেন কৃষক ক্ষেতমজুর শ্রমিকসহ সকল অংশের মানুষজন।অবিলম্বে দাবি পরণ করার জন্য সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকার ও প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। দাবি পূরণ না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Releated Posts

প্রতিরক্ষায় ‘আত্মনির্ভরতা’ ভারতের সামরিক সক্ষমতার গুণক হিসেবে কাজ করবে: রাজনাথ সিং

কলকাতা, ২৩ আগস্ট (আইএএনএস): প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা ভারতের সামরিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তুলবে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Aug 23, 2026

সংসদে মহিলা সংরক্ষণ ও পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম’-কে সমর্থন করুন রাহুল গান্ধী: স্মৃতি ইরানি

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী মহিলাদের দেশের ‘সবচেয়ে বড় সম্পদ’ বলে মন্তব্য করার একদিন…

ByByNews Desk Aug 23, 2026

মোদির আমলে জম্মু-কাশ্মীরে ফিরেছে স্বাভাবিকতা, শান্তি ও উন্নয়ন: জিতেন্দ্র সিং

শ্রীনগর, ২৩ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়ার পর থেকে জম্মু-কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি, শান্তি ও উন্নয়ন ফিরে…

ByByNews Desk Aug 23, 2026

ইন্দো-প্যাসিফিকে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার: অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় দুই মহড়া শেষ করল ভারতীয় বায়ুসেনা

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): অস্ট্রেলিয়ায় ‘এক্সারসাইজ পিচ ব্ল্যাক ২০২৬’ এবং মালয়েশিয়ায় ‘এক্সারসাইজ উদারা শক্তি ২০২৬’-এ সফলভাবে অংশগ্রহণ শেষ…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top