News Flash

  • Home
  • Uncategorized
  • হিন্দুজা হাসপাতালে ভর্তি সায়রা বানু, চিকিৎসা চলছে আইসিইউ-তে
Image

হিন্দুজা হাসপাতালে ভর্তি সায়রা বানু, চিকিৎসা চলছে আইসিইউ-তে

মুম্বই, ১ সেপ্টেম্বর (হি.স.): গুরুতর অসুস্থ হয়ে পড়লেন প্রয়াত অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানু। তিন-দিন আগে রক্তচাপ সংক্রান্ত সমস্যার কথা জানিয়েছিলেন সায়রা বানু। তাই কোনও ঝুঁকি না নিয়ে সায়রা বানুকে মুম্বইয়ের শহরতলি খার-এর হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, বুধবার আইসিইউ ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে সায়রা বানুকে।

স্বামীকে হারিয়েছেন খুব বেশি দিন হয়নি, স্বামীর প্রয়াণের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রবীণ অভিনেত্রী সায়রা বানু। সায়রা বানুর পরিবারের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, তিন-দিন আগে রক্তচাপ সংক্রান্ত সমস্যার কথা জানিয়েছিলেন সায়রা বানু। শ্বাস নিতেও সমস্যা হচ্ছিল তাঁর। তাই তাঁকে ভর্তি করা হয় হিন্দুজা হাসপাতালে। বুধবার তাঁকে আইসিইউ ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকদের একটি টিম সর্বদা তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top