News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে করোনা-সংক্ৰমণ ৩.২৮ কোটির বেশি, ৪৬০ বেড়ে মৃত্যু ৪.৩৯-লক্ষাধিক
Image

ভারতে করোনা-সংক্ৰমণ ৩.২৮ কোটির বেশি, ৪৬০ বেড়ে মৃত্যু ৪.৩৯-লক্ষাধিক

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): ভারতে বেড়েই চলেছে করোনা-সংক্রমণের হার, দৈনিক মৃত্যুর সংখ্যা আপাতত নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সারাদিনে) ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৯৬৫ জন, এই সময়ে কোভিডে মৃত্যু হয়েছে ৪৬০ জনের। মঙ্গলবার সারাদিনে ভারতে সুস্থ হয়েছেন ৩৩,৯৬৪ জন, ফলে ভারতে এই মুহূর্তে সুস্থতার হার ৯৭.৫১ শতাংশ। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৩,৭৮,১৮১ জন (১.১৫ শতাংশ), বিগত ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৭,৫৪১ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৬,০৬,৭৮৫।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ৪১,৯৬৫ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ২৮ লক্ষ ১০ হাজার ৮৪৫ জন। ভারতে ৬৫.৪১-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত মোট ৬৫,৪১,১৩,৫০৮ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সারাদিনে) টিকা দেওয়া হয়েছে ১,৩৩,১৮,৭১৮ জনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪৬০ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৩৯,০২০ জন (১.৩৪ শতাংশ)।

ভারতে সুস্থতার সংখ্যা ফের বাড়ল, মঙ্গলবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৩৩,৯৬৪ জন। ফলে বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,১৯,৯৩,৬৪৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.৫১ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৬৫ কোটি ৪১ লক্ষ ১৩ হাজার ৫০৮ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সমগ্র দেশে নতুন করে আক্রান্ত ৪১,৯৬৫ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় শুধুমাত্র কেরলেই আক্রান্ত হয়েছেন ৩০,২০৩ জন, ওই দক্ষিণ ভারতের এই রাজ্যে মৃত্যু হয়েছে ১১৫ জনের।

Releated Posts

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026

কুলগামে জঙ্গি হামলার নিন্দা রাহুল গান্ধীর, দোষীদের কঠোরতম শাস্তির দাবি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গি হামলায় ছত্তীসগঢ়ের দুই পরিযায়ী শ্রমিক নিহত হওয়ার ঘটনায়…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top