News Flash

  • Home
  • খেলা
  • Intoxicated young man stabbed : বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে আহত করল মদমত্ত যুবক
Image

Intoxicated young man stabbed : বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে আহত করল মদমত্ত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর।। বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে আহত করল মদমত্ত যুবক। অভিযুক্তের নাম নিতাই দেবনাথ। ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তগত বালুয়াছড়ী এলাকায়। বুধবার বিশ্রামগঞ্জ থানা এলাকায় এক বৃদ্ধাকে তার গুণধর পত্র বৃদ্ধা মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে।সুরাবালা দেবনাথ দীর্ঘদিন যাবত বিছানায় শয্যাশায়ী। মঙ্গলবার বাড়ির লোকের অনুপস্থিতিতে মদমত্ত পুত্র গর্ভধারিনী মাকে দা দিয়ে কুপিয়ে আহত করে।

বুধবার সকাল বেলায় পরিবারের লোক বাড়িতে এসে দেখেন বৃন্দার হাত দা দিয়ে কুপিয়ে রেখেছে মদমত্ত পুত্র নিতাই দেবনাথ। এলাকাবাসী খবর দেন বিশ্রামগঞ্জ অগ্নিনির্বাপক দপ্তরে ।সেখান থেকে দ্রুত কর্মীরা ছুটে এসে আহত সুরবালা দেবনাথকে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। অপরদিকে, এলাকাবাসী উত্তেজিত হয়ে মদমত্ত যুবককে উত্তম-মাধ্যম দেন। ঘটনা সম্পর্কে বিশ্রামগঞ্জ থানায় খবর পাঠানো হয়। সেখান থেকে পুলিশ দ্রুত ছুটে গিয়ে মদমত্ত যুবক নিতাই দেবনাথকে আটক করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে আসে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুুক্তদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top