News Flash

Posts of - August 2018

প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিয়েই ইরানে যাচ্ছেন ইমরান খান

ইসলামাবাদ, ১৫ আগস্ট (হি.স.) : প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিয়েই বিদেশ সফরে যাচ্ছেন ইমরান খান। আর প্রথম বিদেশ  সফর  হিসাবে  তেহরানে সফরে যাচ্ছেনতিনি। আগামী ১৮ আগস্ট প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন ইমরান। সূত্রে জানা  গিয়েছে,  আগামী ১৮ আগস্টের পরেই ইরান সফরে যাবেন তিনি। শুধু ইরানেই নয়,আরও বেশ  কয়েকটি দেশ ইমরানের  বিদেশ সফরের তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ইরানের পর তিনি সৌদি আরব সফরে যাবেন। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাহদি হোনারদুস্ত গত ৪  আগস্ট ইসলামাবাদে পিটিআই নেতাইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে ইমরান খানকে ইরান সফরের জন্য  প্রেসিডেন্ট  হাসান  রুহানির একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়। পিটিআইপ্রধান ওই আমন্ত্রণ  গ্রহণ করে বলেন,  ইরানের  সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করবে তার নেতৃত্বাধীন পাকিস্তান সরকার। ইরানের সঙ্গে পাকিস্তানের  সঙ্গেসম্পর্ক…

ByByadmin Aug 16, 2018

টিম হোটেলের বাইরে ভারতের পতাকা তুললেন কোচ রবি শাস্ত্রী

নটিংহ্যাম, ১৫ আগস্ট (হি.স.) : বুধবার দেশের ৭২তম স্বাধীনতা দিবসে ব্রিটিশভূমিতে ভারতের জাতীয় পতাকা  তুলে  স্বাধীনতা দিবস করল টিম কোহলি৷ নটিহ্যাংমে টিম হোটেলের বাইরে ভারতেরপতাকা তোলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী৷ তারপর একই সঙ্গে জাতীয় সঙ্গীত গাইলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা৷ বাইশ গজে ইংরেজদের গড়ে পরাভূত ভারত৷ পাঁচ টেস্টের সিরিজে প্রথম দু’টি টেস্ট হেরে ০-২ পিছিয়ে টিম কোহলি৷ শনিবার থেকে ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্ট খেলতে নামছে শাস্ত্রীর ছেলেরা৷ হারলেওসিরিজ হাতছাড়া বিরাটদের৷ পাশাপাশি থাকবে হোয়াইটওয়াশ (০-৫) হওয়ার ভ্রুকুটি৷ তবে সমর্থকদের প্রতি বিরাটের কাতর আবেদন, আস্থা রাখুন আমরা সিরিজে ঘুরে দাঁড়াব৷ দেশের ৭২তম স্বাধীনতা দিবসে পতাকা তুলে যেন এই শপথ নিলে বিরাট অ্যান্ড কোং৷ নটিংহ্যামে টিম হোটেলের বাইরে বুধবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন শাস্ত্রী৷ তাঁকে সঙ্গে দেনক্যাপ্টেন কোহলি৷ তার পর পুরো টিম জাতীয় সঙ্গীত গেয়ে স্বাধীনতা দিবস উৎযাপন করে৷ কিন্তু শুধু মাঠের বাইরের নয়, বাইশ গজেও দেশের পতাকা উড়াতে বিরাটদের দেখতে চান ভারতীয়ক্রিকেট ফ্যানেরা৷

ByByadmin Aug 16, 2018

নাকা চেকিংয়ের পুলিশের জালে ১০২টি মোবাইল ফোন

জলপাইগুড়ি, ১৫ আগস্ট (হি.স.) : জলপাইগুড়ি টাউন স্টেশনের কাছে নাকা চেকিংয়ের সময় তিনজনের  কাছ থেকে  ১০২টি মোবাইল ফোন উদ্ধার করল জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ ওইতিনজনকে গ্রেফতার করেছে। আগামীকাল  বৃহস্পতিবার তাদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে। মোবাইল ফোনগুলি চোরাই কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতরা মুর্শিদাবাদের বাসিন্দা। তারা হল হাসেম শেখ (৩৬), নুরশেদ শেখ (২৬) ও সুখচাঁদ শেখ(৩২)। নুরশেদ ও হাসেমের বাড়ি মুর্শিদাবাদের শক্তিপুরে। আর সুখচাঁদের বাড়িমুর্শিদাবাদের মাউনপাড়ায়। জলপাইগুড়ি  কোতয়ালি  থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, \”থানার এএসআই বিপ্লব সরকার জলপাইগুড়ি টাউন  স্টেশনের  কাছে  নাকা চেকিংয়ের সময় ওইতিনজনের কাছ থেকে ১০২টি মোবাইল ফোন উদ্ধার করেন। ধৃতরা এতগুলো  মোবাইল  ফোন  কোথা থেকে পেল তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।\”

ByByadmin Aug 16, 2018

বন্যা পরিস্থিতির কারণে কেরলে সাময়িক বন্ধ বিমান পরিষেবা

তিরুবন্তপুরম, ১৫ আগস্ট (হি.স.) : কেরলে বন্যা পরিস্থিতির কারণে বুধবার থেকে শনিবার পর্যন্ত বন্ধ থাকবে  বিমান  পরিষেবা৷ রানওয়ে পুরোপুরি জলের তলায়৷ ফলে কোনও বিমান ওঠানামা করতেপারছে না৷ বেশ কিছু বিমানকে কোঝিকোড় ও তিরুবনন্তপুরম বিমানবন্দর দিয়ে অবতরণ করানো হচ্ছে৷ তবে তা সংখ্যায় বেশ কম৷ টানা বৃষ্টির জেরে স্বাধীনতার পর থেকে এত বড় বন্যা কেরলেহয়নি৷ কেরলের জেলাগুলি পুরোপুরি জলের নীচে৷ বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৷ ১৪ জেলার মধ্যে ১১টি পুরোপুরি ভেসে গিয়েছে৷ কেরালার বিভিন্ন প্রান্ত জলমগ্ন৷ আপাতত বানভাসিদের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজায়ন৷ যাঁরা নিজেদের জমি ও ঘর দুটোই হারিয়েছেন তাঁদের মোট ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়াহচ্ছে৷ যেখানে ৬ লক্ষ টাকা জমি কেনার, ৪ লক্ষ টাকা বাড়ি বানানোর৷ বন্যার্তদের মধ্যে যাদের গুরুত্বপূর্ণ নথি হারিয়ে গিয়েছে তাদের বিনামূল্যে নথি তৈরির আশ্বাস দিয়েছে প্রশাসন৷ বন্যাবিধ্বস্তপ্রত্যেক ত্রাণ শিবিরে কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়েছে৷ রাজ্যের স্কুলগুলিতেও আশ্রয় নিয়েছেন বন্যার্তরা৷ চারদিনের জন্য বন্ধ রয়েছে কোচি বিমানবন্দর৷ কোচি বিমানবন্দর পেরিয়ার নদীর তীরেরকাছে অবস্থিত৷ ফলে নদীর জল বিপদসীমার ওপরে দিয়ে বয়ে যাওয়ায় প্রভাব পড়েছে বিমানবন্দরেও৷ ইদ্দুকি বাঁধের স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে৷ ফলে জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা৷ প্রশাসনের পক্ষ থেকে মুন্নার সহ পার্বত্য এলাকাগুলিতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ ক্রমাগত ধ্বস ও জলস্তর বৃদ্ধির খবর মিলছে৷ কেরলের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রককে ৪০০ কোটিআর্থিক সাহায্য চেয়েছেন৷ ত্রাণ থেকে পুনর্বাসন কেন্দ্র সব খাতে কেন্দ্রকে পাশে থাকার আর্জি মুখ্যমন্ত্রীর৷ এখনও পর্যন্ত বন্যা বিপর্যস্ত কেরলে ২০ হাজার বাড়ি ধ্বংস হয়েছে৷ ১০ হাজার কিলোমিটারসড়ক নষ্ট হয়েছে৷ ট্যুইট করেও বন্যায় আট হাজার কোটির আর্থিক ক্ষতির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কেরলের প্রাকৃতিক বিপর্যয়কে ‘ব্যতিক্রম বিপর্যয়’ঘোষণা করা হোক বলে কেন্দ্রে কাছে দাবি করেছে কেরল প্রশাসন৷ রবিবার কেরলের বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথসিং৷ বন্যাবিধ্বস্ত কেরলের জন্য সেদিনই ১০০ কোটি টাকার অর্থ বরাদ্দ করে কেন্দ্র৷ যা পর্যাপ্ত নয় বলে জানাচ্ছে কেরল সরকার৷

ByByadmin Aug 15, 2018
Image Not Found

চিনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক নির্মলা সীতারমণের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.) : প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ সঙ্গে সাক্ষাৎ করলেন চিনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েং ফেনগি। ভারত-চিন প্রতিরক্ষা সহযোগিতা…

ByByadmin Aug 23, 2018

বিরাট কোহলির নয়া রেকর্ড, টপকে গেলেন ডন ব্র্যাডম্যানকে

নটিংহ্যাম, ২৩ আগস্ট (হি.স.) : বিরাট কোহলির মুকুটে আরও এক নতুন পালক যোগ হল৷ ট্রেন্টব্রিজে ভারতের ‘বিরাট’ প্রত্যাবর্তনের…

ByByadmin Aug 23, 2018
Scroll to Top