News Flash

  • Home
  • Uncategorized
  • এনডিএ ঐক্যবদ্ধ ভাবে অনাস্থা প্রস্তাব ইস্যুতে বিরোধীদের যোগ্য জবাব দিয়েছে : অনন্ত কুমার
Image

এনডিএ ঐক্যবদ্ধ ভাবে অনাস্থা প্রস্তাব ইস্যুতে বিরোধীদের যোগ্য জবাব দিয়েছে : অনন্ত কুমার

নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): বাদল অধিবেশন শেষ। কিন্তু আনাস্থা প্রস্তাব ও রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচনে প্রসঙ্গ টেনে এনে বিরোধীদের বিরুদ্ধে সরব হলেন কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী অনন্ত কুমার। দুইটি ক্ষেত্রে এনডিএ ঐক্যবদ্ধ ছিল বলে জানিয়েছেন তিনি।

শনিবার অনন্ত কুমার বলেছেন, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনাস্থা প্রস্তাবে বিরোধীরা পর্যদুস্থ হয়েছে। এনডিএ জোট ঐক্যবদ্ধ ভাবে বিরোধীদের যোগ্য জবাব দিয়েছে। একই ছবি দেখা গিয়েছে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদের জন্য নির্বাচনে।

প্রসঙ্গত, বাদল অধিবেশনের শুরুতে তেলুগু দেশম পার্টি লোকসভায় অনাস্থা প্রস্তাব পেশ করে। এই প্রস্তাবকে সমর্থন করে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বামদলগুলি। বিষয়টি নিয়ে ১১ঘন্টা ৪৬ মিনিট ধরে বিতর্ক চলার পর প্রস্তাবের বিপক্ষে ভোট পড়ে ৩২৫ ভোট। পক্ষে ১২৬। এদিন নিজের বক্তব্যে এনডিএ ছাড়াও ‘এনডিএ প্লাস’ কথাটি উল্লেখ করেছেন অনন্ত কুমার। এনডিএ মধ্যে না থেকেও রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের নির্বাচনে বিজেডি মতো দলটি এনডিএ প্রার্থীকে ভোট দেয়। তার প্রেক্ষিতেই অনন্ত কুমার এই কথা বলেছেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top