News Flash

  • Home
  • দিনের খবর
  • “ছ্যা ছ্যা ছ্যা কেয়া শরম কি বাত, সভায় মোদীকে কটাক্ষ মমতার
Image

“ছ্যা ছ্যা ছ্যা কেয়া শরম কি বাত, সভায় মোদীকে কটাক্ষ মমতার

হুগলি, ৮ মে (হি.স. ): ‘‘ছোটবেলায় হিন্দি গান শুনেছিলাম, ‘ছ্যা ছ্যা ছ্যা কেয়া শরম কি বাত’! একি লজ্জার কথা প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলেন, এটা মনের ব্যথা। ভদ্র ভাবে বললাম।”

বুধবার হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী বলেন, “আর কী বলব। বলেছে, ‘রেশনের টাকা দিই’। মিথ্যা কথা। একটা পয়সা দেয় না। পুরোটাই মিথ্যা কথা মিথ্যা কথা।’’

মমতা সভায় প্রশ্ন করেন, ‘‘আপনাদের বিনা পয়সায় রান্নার গ্যাস দেবে। পেয়েছেন। পাননি। অথচ টিভিতে বিজ্ঞাপন দেখাচ্ছে। আমি বিনা পয়সার গ্যাস পেয়েছি। তাই ভোট পদ্মফুলে দেব। পুরো মিথ্যা কথা।’’

মমতা বললেন, ‘‘ডানলপ এবং যে সব কোম্পানি বন্ধ আছে, ২০১৬ সালে আমরা বিল পাশ করে বলেছিলাম, ডানলপ আর অন্য সংস্থাগুলি আমাদের হাতে দিন। আমরা চালাব। কিন্তু ওরা দেয়নি। দেবে কী করে? ওর মাথায় যে বসে আছে সে বিজেপির এক নম্বর লোক। যাঁরা বেতন পান না তাঁদের প্রতি মাসে ১০ হাজার টাকা করে দিই। স্বাস্থ্য সুরক্ষারও খেয়াল রাখা হয়।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top