News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য প্রদানের দাবি করলেন পবিত্র কর
Image

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য প্রদানের দাবি করলেন পবিত্র কর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে: সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে রাজ্যসভার কৃষক সভার রাজ্য  সম্পাদক মন্ডলের সভায় আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

এদিনের এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর রাজ্যের কৃষকদের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেন বিভিন্ন ধান ক্ষেতে এ বছর জলের সংকটে ধান ফলানো সম্ভব হয়নি। রাজ্যের বিভিন্ন জায়গাতে এ বছর তেমনভাবে চাষবাস করেননি কৃষকরা। তারা কোন ধরনের সরকারি সহযোগিতা পাচ্ছেন না। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের কারণেও বিভিন্ন জায়গায় চাষযোগ্য জমি এবং ফসল ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, দীর্ঘ কয়েক মাস ধরে গ্রামীন এলাকায় রেগার কাজ নেই। ফলে অভাব অনটনে ভুগছেন শ্রমজীবী অংশের জনগণ।

এছাড়াও প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকদের। তাদেরকে সরকারিভাবে সাহায্য করার কথা থাকলেও এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় সাহায্য পাননি ক্ষতিগ্রস্তরা। বাড়িঘর ভেঙে এক প্রকার নিঃস্ব হয়ে পড়েছেন শ্রমজীবী অংশের জনগণ। কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছে উপযুক্ত সাহায্য পৌঁছায়নি। ইতিমধ্যেই সরকারের দৃষ্টি আকর্ষণ করে ডেপুটিশন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পবিত্র কর। সরকার যেন অতি দ্রুত এ বিষয়গুলি পর্যবেক্ষণ করে ব্যবস্থা গ্রহণ করেন তার দাবি জানিয়েছেন তিনি।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top