News Flash

  • Home
  • দেশ
  • রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই এফআইআর, রায়দান স্থগিত সুপ্রিম কোর্টে
Image

রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই এফআইআর, রায়দান স্থগিত সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ৮ মে, (হি.স.): রাজ্যের অনুমতি ছাড়া কি সিবিআই এফআইআর করতে পারে? দীর্ঘ শুনানি শেষে বুধবার রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গভাইয়ের বেঞ্চ।

রাজ্যের অনুমোদন ছাড়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্বতঃপ্রণোদিত এফআইআর দায়েরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের বক্তব্য, ২০১৮ সালে রাজ্য বিধানসভায় প্রস্তাব পাস করে কেন্দ্রীয় এজেন্সিকে দেওয়া ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। কিন্তু তারপরও একতরফাভাবে মামলা দায়ের করে তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি, অভিযোগ রাজ্যের।

শুনানি পর্ব চলাকালীন সলিসিটর জেনারেল তুষার মেহতা পাল্টা অভিযোগ তোলেন রাজ্য সরকারের বিরুদ্ধে। রাজ্যের বিরুদ্ধে তাঁর অভিযোগ, তথ্য গোপন ও আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা চালানো হচ্ছে। সলিসিটর জেনারেল যুক্তি দেখান, যে মামলায় হাইকোর্ট থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, সেই মামলাও সুপ্রিম কোর্টে নথিভুক্ত করা হয়েছে রাজ্যের তরফে। পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে করা রাজ্যের এই মামলার আইনি বৈধতা নিয়েও শীর্ষ আদালতে প্রশ্ন তুলেছেন তুষার মেহতা।

আদালতে সলিসিটর জেনারেলের যুক্তি, সিবিআই বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মতো সংস্থাগুলি হল স্বশাসিত সংস্থা। এক্ষেত্রে কেন্দ্রের বিরুদ্ধে দায়ের করা মামলার আইনি বৈধতা নেই। এই যুক্তিতেই সুপ্রিম কোর্টের মামলা খারিজ করা উচিত।

দীর্ঘ দিন ধরে শুনানি পর এবার সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গভাইয়ের বেঞ্চ রায়দান স্থগিত রাখল।

Releated Posts

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top