News Flash

Posts of - August 15, 2018

আম আদমি পার্টি ছাড়লেন আশুতোষ

নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.): আম আদমি পার্টি ছাড়লেন আশুতোষ। বুধবার সোশ্যাল মিডিয়ায় ট্যুইট  করে এমনই ঘোষণা  করেছেন তিনি। ট্যুইট বার্তায় আশুতোষ লিখেছেন, প্রতিটি সফরের শেষ রয়েছে। আম আদমি পার্টির সঙ্গে আমরা সম্পর্ক খুব সুন্দর ও  ক্রান্তিময় ছিল। সেই সম্পর্কও শেষ হয়ে গেল। দল থেকে আমি ইস্তফা দিয়েছে।আশা করব আমার এই ইস্তফা  পত্র গ্রহণ  করা  হবে। পাশাপাশি কেনও তিনি দল ছাড়লেন সেই প্রসঙ্গে কোনও সাংবাদিককে তিনি কোনও সাক্ষাৎকার দেবেন না। তার ব্যক্তিগত  সম্পর্ককে শ্রদ্ধা উচিত বলে দাবি করেছেন তিনি। সাংবাদিকতা ছেড়ে দিয়ে রাজনীতিতে এসে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে যোগ দেন ২০১৪ সালে। সূত্রের  দাবি দলের  সঙ্গে মতানৈক্যের জেরেই আশুতোষ এই সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে অরবিন্দ কেজরিওয়াল অশুতোষের ইস্তফাপত্র নিতে অস্বীকার করে পাল্টা ট্যুইট করে লিখেছেন, আমরা কি করে তোমরা পদত্যাগপত্র গ্রহণ করব? এই জীবনে তা আমরা স্বীকার করবনা। বর্ষীয়ান আম আদমি পার্টি নেতা  সঞ্জয় সিং  জানিয়েছেন,  আমরা তাকে দলে ফিরিয়ে আনার চেষ্টা করব।

ByByadmin Aug 15, 2018

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ, জখম দুই জওয়ান

রায়পুর, ১৫ আগস্ট (হি.স.)  ফের ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ৷ ছত্তিশগড়ের রাজনন্দগাঁও জেলায় এই বিস্ফোরণ  ঘটে৷  একটি বোতা মাটির ভিতর পুঁতে রেখেছিল মাওবাদীরা বলে অভিযোগ৷ চাপপড়তেই সেটি সশব্দে ফেটে যায়৷ এই বিস্ফোরণে দুজন আইটিবিপি জওয়ান আহত হয়েছেন৷ তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আইটিবিপি মিস্ত্রী গ্রামের কাছে তল্লাশি অভিযান চালাচ্ছিল৷ সেই সময়েই এই বিস্ফোরণ ঘটে৷ তীব্রতা বেশি না থাকায় ক্ষতির পরিমাণ বেশি নয়৷ তবে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে৷ ৭২ তমস্বাধীনতা দিবসের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে, এই তল্লাশি ও নজরদারি অভিযান চলছিল বলে খবর৷ রাজনন্দগাঁওয়ের পুলিশ সুপার কমলোচন কাশ্যপ বলেন, একটি পেট্রোলিং টিম ঘুরেবেড়াচ্ছিল৷ আচমকাই বিস্ফোরণ ঘটে৷ গ্রামের লাগোয়া জঙ্গলে ঘুরছিল তাঁরা৷ রায়পুর থেকে প্রায় ১৫০ কিমি দূরে এই ঘটনা ঘটেছে৷ মাটিতে পা রাখতেই বিস্ফোরণ হয়৷ আহত হন দুই জওয়ান৷ জেলা পুলিশ সুপার জানিয়েছেন, এটি আইইডি বিস্ফোরণ৷ বোমার স্ল্প্রীন্টারের আঘাতে চোট পেয়েছেন আইটিবিপি-র ৪৪ নম্বর ব্যাটেলিয়ানের ওই দুই সদস্য৷ তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়েযাওয়া হয়৷ প্রাথমিক চিকিৎসার পর তাদের রাজনন্দগাঁও হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এলাকায় চিরুণি তল্লাশি চলছে৷

ByByadmin Aug 15, 2018

স্পেনের মাটিতে বার্সেলোনা বি দলের কাছে হারল বেঙ্গালুরু এফসি

বার্সেলোনা, ১৫ আগস্ট (হি.স.) : স্পেনের মাটিতে মরশুমের প্রস্তুতিতে বার্সেলোনা বি দলের কাছে  হারল বেঙ্গালুরু এফসি৷  ০-৩ ব্যবধানে বার্সার কাছে হারলেও স্প্যানিশ ফুটবল সমর্থকদের হৃদয়জিতল ভারতীয় এই ক্লাব৷ প্রীতি ম্যাচের শেষে ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সাধুকে ঘিড়ে ছোটদের ভিড় ছিল চোখে পড়ার মতে৷ স্প্যানিশ এক খুদে ভক্তকে নিজের জার্সি উপহার দেন গুরপ্রীত৷ সেইজার্সি নিয়ে খুদেদের মধ্য প্রায় লড়াই বাধার জোগাড়৷ পরে গুরপ্রীতের জার্সি নিয়ে ছুট দেয় এক খুদে ভক্ত৷ বার্সা বি দলের বিরুদ্ধে প্রথমার্ধে গোল বাঁচাতে পারলেও দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে পিছিয়ে পড়ে বেঙ্গালুরু এফসি৷ ৫৫ মিনিটে বার্সা বি দলের হয়ে ডেডলক খোলে মঞ্চু৷ সাত মিনিটের ব্যবধানে আরওএকটি গোল চাপিয়ে দেয় বার্সার রিসার্ভ দল৷ ৬২ মিনিটে কার্লোস পেরেজের গোলে স্কোরলাইন ২-০ করে কাতালান ক্লাব৷ ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন পেরেজ৷ প্রাক মরশুম প্রস্তুতিতেদুবাইয়ের দল সাবাব আল আহলি দুবাই এফসি, স্পেনের দল অ্যাটলেটিকো সাগুন্টিনো, ভিয়ারিয়াল বি ও বার্সেলোনা বি দলের কাছে হারল বেঙ্গালুরু৷ চার ম্যাচে এগারোটি গোল হজম করেছেভারতের অন্যতম সেরা এই ক্লাব৷ বৃহস্পতিবার দেশে ফিরছে বেঙ্গালুরু৷ আগামী ২২ অগস্ট কান্তারাভা স্টেডিয়ামে এএফসি কাপের ইন্টার জোন সেমিফাইনালের ম্যাচে তুর্কমেনিস্তানের ক্লাবের বিরুদ্ধে খেলবে সুনীলরা৷

ByByadmin Aug 15, 2018

উদয়পুরে জগন্নাথ দীঘিতে নৌকাবাইচ অনুষ্ঠিত রাজ্যের প্রতিটি জাতিগোষ্ঠীর কৃষ্টি সংসৃকতিকে বিকশিত করাই আমাদের লক্ষ্য ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ উদয়পুরের জগন্নাথ দীঘিতে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী নৌকাবাইচ…

ByByadmin Aug 15, 2018
Image Not Found

সারা রাজ্যে সুকান্ত জন্মজয়ন্তী পালিত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সুকান্ত ভট্টাচার্যের কণ্ঠ আমাদের অনুপ্রাণিত করে ঃ শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷ যথাযোগ্য মর্যাদায় আজ রাজ্যে উদযাপিত হয়েছে সুকান্ত জন্মজয়ন্তী৷ বিদ্যালয় শিক্ষা দপ্তরেরর উদ্যোগে রাজ্যভিত্তিক…

ByByadmin Aug 15, 2018

হোটেলে উদ্ধার ব্রাউন সুগার, ধৃত এক, তদন্তে হরিয়ানা যাবে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগষ্ট৷৷ আবারও মাদক-বিরোধী অভিযানে বিশেষ সাফল্য পেল রাজধানী পুলিশ৷ সোমবার গভীর রাতের অভিযানের পর…

ByByadmin Aug 15, 2018
Scroll to Top