News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের জাতীয় শোক দিবস পালন আগরতলায়
Image

বাংলাদেশের জাতীয় শোক দিবস পালন আগরতলায়

আগরতলা, ১৫ আগস্ট, (হি.স.) : প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সংগতি রেখে আগরতলায় পালিত হয়েছে  বঙ্গবন্ধু শেখ  মুজিবুর রহমানের ৪৩-তম শাহাদত বার্ষিকী তথা সে দেশের জাতীয় শোকদিবস। আজ বুধবার আগরতলায় অবস্থিত  বাংলাদেশ সহকারী হাইকমিশনেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শোক দিবস।

এদিন সকাল আটটা নাগাদ বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করেন সহকারী হাইকমিশনার মহম্মদ শেখাওয়াত হোসেন। এর পর অনুষ্ঠানে উপস্থিত সকলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্যঅর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এ উপলক্ষে  আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতির বাণী পাঠ করেন সহকারী হাইকমিশনার মহম্মদ শেখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেনপ্রথম সচিব মহম্মদ জাকির হোসেন ভুইয়াঁ, দ্বিতীয় সচিব মহম্মদ ইকবাল হোসেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন। এই অনুষ্ঠানে মিশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিতছিলেন।

দুপুরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশের জাতীর পিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মধারার উপর ভিডিও এবং আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা এবংপ্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top