News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ, জখম দুই জওয়ান
Image

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ, জখম দুই জওয়ান

রায়পুর, ১৫ আগস্ট (হি.স.)  ফের ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ৷ ছত্তিশগড়ের রাজনন্দগাঁও জেলায় এই বিস্ফোরণ  ঘটে৷  একটি বোতা মাটির ভিতর পুঁতে রেখেছিল মাওবাদীরা বলে অভিযোগ৷ চাপপড়তেই সেটি সশব্দে ফেটে যায়৷ এই বিস্ফোরণে দুজন আইটিবিপি জওয়ান আহত হয়েছেন৷ তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

আইটিবিপি মিস্ত্রী গ্রামের কাছে তল্লাশি অভিযান চালাচ্ছিল৷ সেই সময়েই এই বিস্ফোরণ ঘটে৷ তীব্রতা বেশি না থাকায় ক্ষতির পরিমাণ বেশি নয়৷ তবে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে৷ ৭২ তমস্বাধীনতা দিবসের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে, এই তল্লাশি ও নজরদারি অভিযান চলছিল বলে খবর৷ রাজনন্দগাঁওয়ের পুলিশ সুপার কমলোচন কাশ্যপ বলেন, একটি পেট্রোলিং টিম ঘুরেবেড়াচ্ছিল৷ আচমকাই বিস্ফোরণ ঘটে৷ গ্রামের লাগোয়া জঙ্গলে ঘুরছিল তাঁরা৷ রায়পুর থেকে প্রায় ১৫০ কিমি দূরে এই ঘটনা ঘটেছে৷ মাটিতে পা রাখতেই বিস্ফোরণ হয়৷ আহত হন দুই জওয়ান৷

জেলা পুলিশ সুপার জানিয়েছেন, এটি আইইডি বিস্ফোরণ৷ বোমার স্ল্প্রীন্টারের আঘাতে চোট পেয়েছেন আইটিবিপি-র ৪৪ নম্বর ব্যাটেলিয়ানের ওই দুই সদস্য৷ তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়েযাওয়া হয়৷ প্রাথমিক চিকিৎসার পর তাদের রাজনন্দগাঁও হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এলাকায় চিরুণি তল্লাশি চলছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top