News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের দুইটি ভোট গ্রহণ কেন্দ্রে ১০০ শতাংশের বেশি ভোট পড়েছে
Image

পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের দুইটি ভোট গ্রহণ কেন্দ্রে ১০০ শতাংশের বেশি ভোট পড়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল: ২-ত্রিপুরা পূর্ব (এসটি) সংসদীয় ক্ষেত্রে ভোট গ্রহণপর্ব আজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ভোট গ্রহণের শেষে প্রাপ্ত তথ্য অনুসারে দেখা যায় দুইটি ভোট গ্রহণ কেন্দ্রে ১০০ শতাংশের বেশি ভোট হয়।

২৫-খোয়াই বিধানসভার ২৯ নং বুথে ১০০.৮৪ শতাংশ ভোট হয়। এই ভোট গ্রহণ কেন্দ্রে মোট ভোটার ৪৭৯ জন। এরমধ্যে ভোট পড়ে ৪৬১টি। ইডিসিতে ভোট পড়ে ২২ টি। সব মিলিয়ে এই বুথে মোট ভোট পড়ে ৪৮৩টি।

অন্যদিকে, ৪৭-আমবাসা বিধানসভা ক্ষেত্রের ৬৭নং বুথে ভোট পড়ে ১২১.৯৭ শতাংশ। এই বুথে মোট ভোটার ১৭৩ জন। এর মধ্যে ভোট পড়ে ১৫৯ টি। ইডিসিতে ভোট পড়ে ৬২টি। সব মিলিয়ে মোট ভোট হয় ২১১ টি।

ভারতের নির্বাচন কমিশনের নিয়ম মেনে ভোটের কাজে নিযুক্ত সরকারি কর্মচারীদের জন্য ইলেকশন ডিউটি সার্টিফিকেট প্রদান করা হয়। এই ইলেকশন ডিউটি সার্টিফিকেটের মাধ্যমে ভোটার নিজের ভোট কেন্দ্র ছাড়া সংসদীয় ক্ষেত্রের যেকোনো ভোট কেন্দ্রে ভোট দানের সুযোগ পান। আর এই দুইটি ভোটকেন্দ্রে বেশি সংখ্যায় ইলেকশন ডিউটি সার্টিফিকেটের মাধ্যমে ভোট পড়ায় ভোটের শতাংশ ১০০ ছাড়িয়েছে।

Releated Posts

সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করা ও কাজের গুণমান নিশ্চিত করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২ মে : নগর উন্নয়নের স্বার্থে বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা, কাজের গুণমান বজায়…

ByByNews Desk May 2, 2026

মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে ১০৭টি পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত পর্যটনমন্ত্রী

আগরতলা, ২ মে : আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে মোট ১১২টি পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।…

ByByNews Desk May 2, 2026

বামপন্থী কর্মী ছায়েদ আলীর প্রয়াণে শোকের ছায়া বক্সনগরে

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২ মে: বামপন্থী ভাবধারায় বিশ্বাসী এবং কমিউনিস্ট আন্দোলনের সক্রিয় কর্মী ছায়েদ আলীর মৃত্যুতে শোকস্তব্ধ বক্সনগর…

ByByNews Desk May 2, 2026

পশ্চিমবঙ্গে অতিরিক্ত কাউন্টিং অবজারভার ও পুলিশ অবজারভার মোতায়েন করল নির্বাচন কমিশন

আগরতলা, ২ মে : ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচন ২০২৬ উপলক্ষে গণনা প্রক্রিয়ায় সহায়তার জন্য ১৬৫…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top