News Flash

  • Home
  • Uncategorized
  • স্পেনের মাটিতে বার্সেলোনা বি দলের কাছে হারল বেঙ্গালুরু এফসি
Image

স্পেনের মাটিতে বার্সেলোনা বি দলের কাছে হারল বেঙ্গালুরু এফসি

বার্সেলোনা, ১৫ আগস্ট (হি.স.) : স্পেনের মাটিতে মরশুমের প্রস্তুতিতে বার্সেলোনা বি দলের কাছে  হারল বেঙ্গালুরু এফসি৷  ০-৩ ব্যবধানে বার্সার কাছে হারলেও স্প্যানিশ ফুটবল সমর্থকদের হৃদয়জিতল ভারতীয় এই ক্লাব৷ প্রীতি ম্যাচের শেষে ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সাধুকে ঘিড়ে ছোটদের ভিড় ছিল চোখে পড়ার মতে৷ স্প্যানিশ এক খুদে ভক্তকে নিজের জার্সি উপহার দেন গুরপ্রীত৷ সেইজার্সি নিয়ে খুদেদের মধ্য প্রায় লড়াই বাধার জোগাড়৷ পরে গুরপ্রীতের জার্সি নিয়ে ছুট দেয় এক খুদে ভক্ত৷

বার্সা বি দলের বিরুদ্ধে প্রথমার্ধে গোল বাঁচাতে পারলেও দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে পিছিয়ে পড়ে বেঙ্গালুরু এফসি৷ ৫৫ মিনিটে বার্সা বি দলের হয়ে ডেডলক খোলে মঞ্চু৷ সাত মিনিটের ব্যবধানে আরওএকটি গোল চাপিয়ে দেয় বার্সার রিসার্ভ দল৷ ৬২ মিনিটে কার্লোস পেরেজের গোলে স্কোরলাইন ২-০ করে কাতালান ক্লাব৷ ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন পেরেজ৷ প্রাক মরশুম প্রস্তুতিতেদুবাইয়ের দল সাবাব আল আহলি দুবাই এফসি, স্পেনের দল অ্যাটলেটিকো সাগুন্টিনো, ভিয়ারিয়াল বি ও বার্সেলোনা বি দলের কাছে হারল বেঙ্গালুরু৷ চার ম্যাচে এগারোটি গোল হজম করেছেভারতের অন্যতম সেরা এই ক্লাব৷

বৃহস্পতিবার দেশে ফিরছে বেঙ্গালুরু৷ আগামী ২২ অগস্ট কান্তারাভা স্টেডিয়ামে এএফসি কাপের ইন্টার জোন সেমিফাইনালের ম্যাচে তুর্কমেনিস্তানের ক্লাবের বিরুদ্ধে খেলবে সুনীলরা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top