News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাধীনতা দিবসে উপত্যকা জুড়ে বনধের নিস্তব্ধ
Image

স্বাধীনতা দিবসে উপত্যকা জুড়ে বনধের নিস্তব্ধ

শ্রীনগর, ১৫ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবসে উপত্যকা জুড়ে কোনও উৎসব নেই৷ তেরঙার দৃপ্ত  ভঙ্গীতে দাঁড়িয়ে থাকার  চেনা ছবিও নেই৷ তার বদলে আজকের কাশ্মীর বনধে নিস্তব্ধ৷ দোকান পাটবন্ধ, চলছে না যানবাহন৷ অদ্ভুত এক নীরবতা উপত্যকা জুড়ে৷ ৭২ তম স্বাধীনতা দিবসে বনধ পালন করল কাশ্মীর৷ বিচ্ছিন্নতাবাদীদের ডাকা সেই বনধে সামিল হলেন স্থানীয় বাসিন্দাদের একাংশও৷

বুধবার সৈয়দ আলি শাহ গিলানি, মিরওয়াইজ উমর ফারুক ও মহম্মদ ইয়াসিন মালিক স্বাধীনতা দিবসের প্রতিবাদে উপত্যকায় বনধ ডাকেন৷ সেই বনধে সাড়া পড়ে কাশ্মীরে৷ প্রতিটি দোকান বন্ধ ছিল৷সরকারি অফিস, স্কুল কলেজ বন্ধ স্বাধীনতা দিবসের জন্য৷ কিন্তু যানবাহনও চলাচল করেনি বিশেষ৷ কিছু প্রাইভেট গাড়ি চোখে পড়লেও, তা সংখ্যায় ছিল বেশ কম৷

তবে স্বাধীনতা দিবসে প্রশাসনের পক্ষ থেকে বন্ধ রাখা হল জম্মু ও কাশ্মীরের ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক পরিষেবা। যদিও সে রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাধীনতাদিবসের দিনে জঙ্গি হামলার আশঙ্কা অনেক বেশি থাকে। তাই কোনওরকম ঝুঁকি নেওয়া হচ্ছে না। তবে শুধুমাত্র বিএসএনএল-র ল্যান্ড লাইন পরিষেবাই স্বাভাবিক রাখা হয়। পরে অবশ্য বেলা ১২টারপর মোবাইল ও ইন্টারনেট পরিষেবা চালু করে দেওয়া হয়েছিল৷

মোতায়েন করা হয় পুলিশ ও আধাসামরিক বাহিনীকে মোতায়েন করা হয়৷ সরকারি অফিসে পতাকা উত্তোলনের সময় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না হয়, তার জন্যই বাহিনী মোতায়েন করাহয়৷ শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে  পতাকা উত্তোলন  করেন রাজ্যপাল এন এন ভোরা৷ বিশেষ নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা কাশ্মীর৷ শহরে ঢোকা ও বেরোনোর রাস্তায় ছিল নাকা চেকিং৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top