News Flash

  • Home
  • Uncategorized
  • ইমরানের শপথ গ্রহণ অনুষ্ঠানের অামন্ত্রণ পেলেন গাওস্কর, কপিল ও সিধু
Image

ইমরানের শপথ গ্রহণ অনুষ্ঠানের অামন্ত্রণ পেলেন গাওস্কর, কপিল ও সিধু

ইসলামাবাদ, ১১ আগস্ট (হি.স.) : ইমরানের শপথ গ্রহণ অনুষ্ঠানের অামন্ত্রণ পেলেন তিন ভারতীয় ক্রিকেটার সুনীল গাওস্কর, কপিল দেব এবং নভজ্যোত্ সিং সিধু। নয়ের দশকে বাইশগজের প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খানের একদা বন্ধু সুনীল গাওস্কর, কপিল দেব এবং নভজ্যোত্ সিং সিধুকে সরকারিভাবে আমন্ত্রণ জানালো পাকিস্তান তেহরিক ইনসাফ দল। জানা গিয়েছে, আগামী ১৮ আগস্ট পাক প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন ইমরান খান।

পিটিআই সুপ্রিমোর ইচ্ছা ছিল স্বাধীনতা দিবসের আগেই অাজ ১১ আগস্ট শপথ নেওয়ার। সেই মত শুরু হয়ে যায় প্রস্তুতিও। ইমরান আগেই জানিয়েছিলেন, তাঁর শপথগ্রহণ জাঁকজমক অনুষ্ঠান মাধ্যমে হবে না। এমনকি ঘটা করে দেশ-বিদেশের দুঁদে রাজনীতিকদের আমন্ত্রণ জানানোরও অনিচ্ছা প্রকাশ করিছিলেন তিনি। তবে ক্রিকেট ও বিনোদন জগতের ঘনিষ্ঠ বন্ধুদের আমন্ত্রণ জানান তিনি। সেই তালিকায় ছিল গাওস্কর, কপিল দেব, নভজ্যোত্ সিধু এবং আমির খান। ভাবী পাক প্রধানমন্ত্রীর এহেন আমন্ত্রণ বিড়ম্বনায় ফেলে গাওস্কর-কপিলদের। যদিও নভজ্যোত্ সিং সিধু সাংবাদিক বৈঠক করে স্পষ্টই জানিয়েছিলেন, ইমরান শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এমনকি, ইমরানকে ‘গ্রিক গড’, ‘বিশ্বাসী’ ‘চরিত্রবান’ হিসাবে সম্বোধন করেন কংগ্রেস নেতা সিধু। এরপর তাঁকে প্রবল বিতর্কের মধ্যে পড়তে হয়। যদিও গাওস্কর এবং কপিলকে এ বিষয়ে অনেকটাই রক্ষণশীল হতে দেখা গিয়েছে। গাওস্কর জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও আমন্ত্রণ তাঁর কাছে আসেনি। আমন্ত্রণ পেলে কেন্দ্রের অনুমতি নিয়েই সিদ্ধান্ত নেবেন বলে স্পষ্ট করেন এই প্রাক্তন ক্রিকেটার। যদিও এবিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি কপিল দেবের কাছ থেকে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top