News Flash

  • Home
  • Uncategorized
  • চিনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক নির্মলা সীতারমণের
Image

চিনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক নির্মলা সীতারমণের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.) : প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ সঙ্গে সাক্ষাৎ করলেন চিনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েং ফেনগি। ভারত-চিন প্রতিরক্ষা সহযোগিতা আরও বেশি বাড়ানোর জন্য দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী বৈঠক করেন। বৈঠকে যোগ দিয়েছিল দুই দেশের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা।
বিগত ছয় বছরে এই প্রথম চিনের কোনও প্রতিরক্ষামন্ত্রী ভারতে এসেছে। তাঁর সঙ্গে শীর্ষস্থানীয় চিনা প্রতিনিধি মণ্ডলও এসেছে। চারদিনে ভারত সফরে আসা চিনা প্রতিরক্ষামন্ত্রী ইতিমধ্যেই সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক থেকে বলা হয়েছে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা এবং কৌশলগত যোগাযোগ আরও বেশি শক্তিশালী করার বিষয়টির উপর জোর দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ডোকলাম নিয়ে ভারত-চিনের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল তা নিয়ে এখন ইতিহাস হয়ে গিয়েছে। দুই দেশ এখন সামরিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করতে তৎপর। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বলেছেন, সীমান্ত নিয়ে নিজেদের মতপার্থক্য দূরে সরিয়ে রেখে ভারত ও চিন পরিপক্কতার পরিচয় দিয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top