News Flash

  • Home
  • Uncategorized
  • এনআরসি নিয়ে কোনও আপোষ নয়, জানিয়ে দিলেন অমিত
Image

এনআরসি নিয়ে কোনও আপোষ নয়, জানিয়ে দিলেন অমিত

কলকাতা, ১১ আগস্ট (হি.স.) : প্রতিটি অনুপ্রবেশকারীকে চিহ্ণিত করে ফেরৎ পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিলেন অমিত শাহ। শনিবার তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিরোধিতা যতই হোক, নির্দিষ্ট দিনের মধ্যে অসমের এনআরসি-র কাজ শেষ করা হবে।

এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার কড়া সমালোচনা করে অমিতবাবু প্রশ্ন তোলেন, আপনি আজকেন এত প্রতিবাদ করছেন? ২০০৫-এ আপনি এই বিষয়ে লোকসভায় কত কান্ড করেছিলেন। আজ এই অনুপ্রবেশকারীরা আপনাদের ভোটব্যাঙ্ক হয়ে উঠেছে, তাই না?

এ প্রসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভূমিকারও সমালোচনা করেন বিজেপি সভাপতি। তিনি মমতা-রাহুলের উদ্দশ্যে প্রশ্ন করেন, “আপনারা স্পষ্টকরে বলুন। দেশের নিরাপত্তা না ভোটব্যাঙ্ক—কোনটা বেশি গুরুত্বপূর্ণ? অসম চুক্তি সম্পাদিত হয়েছিল রাজীব গান্ধীর সময়ে। বিজেপি ওই চুক্তি করেনি।

বক্তৃতার মাঝেই অমিতবাবু সমবেতদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, বাংলাদেশীরা বাংলার ক্ষতি করছে কি না? ওদের বার করে দেওয়া উচিত কি না? জনতা সহর্ষে ইতিবাচক উত্তর দেয়। বিজেপি সভাপতি তখন বলেন, তৃণমূল কংগ্রেস সবাইকে বোঝাচ্ছে বিজেপি শরনার্থীদের সবাইকে বার করে দেবে। আমরা শরনার্থীদের সবাইকে আশ্বস্ত করছি। সসম্মানে এ দেশে থাকতে পারবেন।

এদিনের সভা থেকে অমিত শাহ বুঝিয়ে দেন, হিন্দুরা শরণার্থীরা। তাঁরা এদেশেই থাকবেন। বিভ্রান্তি ছড়াচ্ছে তৃণমূল। তিনি বলেন, বাংলায় শরণার্থীরা এখানেই থাকবেন। নাগরিকত্ব সংশোধনী বিল এনেছে বিজেপি সরকার। এই বিলে বলা হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ ও খৃষ্ট্রানরা শরণার্থী হিসেবে নাগরিকত্ব পাবেন। তৃণমূলকে জিজ্ঞেস করতে চাই, রাজ্যসভা ও লোকসভায় যখন বিলটি আসবে, আপনারা সমর্থন করবেন তো! লোকসভা ভোটের আগে তৃণমূল ও কংগ্রেসকে এনিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে”।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top