News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কাজের সন্ধানে বহিঃ রাজ্যে গিয়ে নিখোঁজ ব্যক্তি
Image

কাজের সন্ধানে বহিঃ রাজ্যে গিয়ে নিখোঁজ ব্যক্তি

শান্তিরবাজার, ৮ মে : কাজের সন্ধানে বহিঃ রাজ্যে গিয়ে নিখোঁজ এক ব্যক্তি। অবশেষে নিখোঁজ ছেলেকে খুঁজে পেতে থানার দারস্ত হলেন অসহায় পরিবার।

ঘটনার বিবরনে জানা গিয়েছে, গত ৩০ এপ্রিল শান্তির বাজার মহকুমার অন্তর্গত নারাইফাং এলাকার বাসিন্দা ধনঞ্জয় ত্রিপুরা সহ বেশ কয়েকজন শাখবাড়ীর বাসিন্দা মানজিৎ ত্রিপুরা ও আভাংছড়ার বাসিন্দা জ্যাকব ত্রিপুরার হাত ধরে কাজের সন্ধানে বহিঃ রাজ্যে পারি দেয়। পরিবারের লোকজনের অভিযোগ গত ৩ মে ধনঞ্জয় ত্রিপুরার সঙ্গে শেষ বারের মতো কথা হয়েছে। তারপর থেকে তিনি নিখোঁজ বলে জানান। ধনঞ্জয় ত্রিপুরা চেন্নাই শহরের কোয়েনবাটু রেলষ্টশন থেকে নিখোঁজ হয়ে পরে বলে জানা যায়। পরিবারের লোকজনেরা দুই এজেন্ট মানজিৎ ত্রিপুরা ও জ্যাকব ত্রিপুরার সঙ্গে কথা বলে কোনো প্রকার সৎ উত্তর পাননি বলে জানান। অবশেষে দীর্ঘ কয়েকদিন অতিক্রান্ত হবার পর পরিবারের লোকজন ধনঞ্জয় ত্রিপুরাকে খুঁজে পেতে শান্তির বাজার থানার দারস্ত হন। শান্তির বাজার থানার পুলিশ নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদানকরেন।

Releated Posts

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top