News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যয় সঙ্কোচে রাজ্য সরকারের বহুমুখী পদক্ষেপ, দপ্তরগুলিতে পৌঁছল সার্কুলার
Image

ব্যয় সঙ্কোচে রাজ্য সরকারের বহুমুখী পদক্ষেপ, দপ্তরগুলিতে পৌঁছল সার্কুলার

নিজস্ব প্রতিনিধি আগরতলা, ১৮ জুন৷৷ কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির পর ব্যয় সঙ্কোচে মন দিয়েছে রাজ্য সরকার৷ নানা ভাবে ইতিপূর্বে রাজ্যের কোষাগার থেকে যে ভাবে অর্থ বেরিয়ে যেত তা ঠেকানোর জন্য রাজ্য অর্থ দফতর থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে৷ রাজ্য অর্থ দফতর থেকে বিভিন্ন দফতরের কাছে ইতিমধ্যেই ব্যয় সঙ্কোচের কিছু নির্দিষ্ট নিয়মনীতি মেনে চলতে সার্কুলার পাঠিয়ে দেওয়া হয়েছে৷ রাজ্য প্রশাসনের এক শীর্ষস্থানীয় আধিকারিক জানিয়েছেন, আগামী কয়েক বছর রাজ্যের আর্থিক অবস্থার হাল না ফেরা পর্যন্ত দফতর গুলিতে গাড়ি না কেনার জন্য বলা হয়েছে৷ এমনকি দফতর গুলির জন্য গাড়ি ভাড়া নেবার ক্ষেত্রেও নিয়ন্ত্রণ চালু করার কথা বলা হয়েছে৷ সূত্রটি আরও জানিয়েছে, দফতরগুলি এখন থেকে যথেচ্ছ ভাবে আর অনিয়মিত কর্মচারী নিয়োগ করতে পারবে না৷ এজন্য অর্থ দফতরের আনুমোদন নেওয়া বাধ্যতামূলক হচ্ছে৷ দফতর প্রধানদের এই নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে৷ এইসব বিষয় থেকে বিচ্যুতি ঘটলে আধিকারিকদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে৷ একই সঙ্গে রাজ্য সরকার রাজস্ব বৃদ্ধির উপরেও গুরুত্ব দিচ্ছে৷ কর বহিভূর্ত আয় এবং বিভিন্ন ধরনের করের হার পরিবর্তন পরিবর্ধন ও রাজস্ব আদায়ে গতি আনার বিষয়গুলি খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য অর্থ দফতর৷ একেই সঙ্গে লোকসানে চলা বিভিন্ন অধিগৃহীত সংস্থা গুলির প্রাথিষ্ঠানিক ব্যয় সঙ্কোচের নির্দেশও দেওয়া হয়েছে৷ কর্মী স্বল্পতা বিভিন্ন সরকারী দফতর থেকে কর্মচারী এনে মিটিয়ে ন্বোর নির্দেশ আর আগেই দেওয়া হয়েছিল৷ রাজ্য অর্থ দফতর এখন রাজ্যের আইন দফতরকেও ব্যয় সঙ্কোচের জন্য ফর্মুলা দিয়ে দিয়েছে৷ সরকারের বিভিন্ন মামলায় কোষাগার থেকে প্রচুর পরিমাণ অর্থ বেড়িয়ে যাচ্ছে৷ রাজ্য সরকারের স্বার্থ সংশ্লিষ্ট কিনা তা আগাম খতিয়ে দেখেই বিভিন্ন দফতর কে মামলার জন্য এগুতে বলা হয়েছে৷ মামলা গুলিতে আইনজীবী নির্বাচনেও এখন থেকে যথেষ্ট কড়াকড়ি থাকবে৷ রাজ্যের বামফ্রন্ট সরকার ক্যাশ-লেস ব্যবস্থা বিরোধিতা করলেও রাজ্য প্রশাসন এই বিষয়টিকেই প্রাধান্য দিচ্ছে৷ আর এর মাধ্যমে রাজ্য সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে বলেও মনে করা হচ্ছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top