নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ বালি মাফিয়াদের দৌরাত্ম্যে অতিষ্ট মোহনপুরবাসী৷ প্রশাসন অজ্ঞাত কারণে নীরব ভূমিকা পালন করছে৷ এর প্রতিবাদে সারা ভারত কৃষক সভার নেতা ও কর্মীরা মোহনপুর-সিমনা সড়ক অবরোধে বসেন৷ সকাল নয়টা থেকে শুরু হয় অবরোধ৷ তাদের দাবী অবৈধভাবে বালি তোলা বন্ধ করতে হবে৷ রাস্তা অবরোধের ফলে দুই দিকে প্রচুর সংখ্যায় যানবাহন আটকা পড়ে যায়৷ স্থানীয় চাষী সহ সোনাই নদীর পাড়ের বাসিন্দাদের অভিযোগ বালি তোলার ফলে নদীগর্ভে বিলিন হচ্ছে আবাদী কৃষিজমি৷ বাড়িঘর নদীর জলের তোড়ে ভেসে যাচ্ছে৷ এমনকি সোনাই নদীর উপর লোহার ব্রিজটি মরণফাঁদে পরিণত হলেও সারাই করার কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না৷ মোহনপুর মহকুমার সীমনা সড়ক থেকে যুক্ত হয়ে মনতলা-সোনারাম-দাইগ্যাবাড়ি সড়কের মনতলাতে সোনাই নদীর উপর লোহার সেতু সংস্কার ও সোনাই অবরোধ৷ এমন সময়ই থানার অনুমতি নিয়ে এসএফআই এর তরফ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়৷ মিছিলটি থানা চত্বরে আসতেই সেখানে অবরোধ আন্দোলনে থাকা বিদ্যার্থী পরিষদের কর্মীদের উদ্দেশ্যে প্ররোচনামূলক উক্তি করে এসএফআইয়ের মিছিলে অংশগ্রহণকারী কর্মী সমর্থকরা৷ তাতে ক্ষিপ্ত হয়ে উঠে বিদ্যার্থী পরিষদের কর্মীরা৷ এখানেও শুরু হয় মারধর৷ দুই পক্ষের মধ্যে ইট পাটকেল ছঁুড়া৷ ইটবৃষ্টিতে গুরুতর জখম হয়েছেন তেলিয়ামুড়া থানায় কর্মরত মহিলা কনস্টেবল রাখী দেবনাথ এবং অপর এক কনস্টেবল৷ আহত হয় দুই ছাত্র সংগঠনের বেশ কয়েকজন নেতা কর্মী৷ আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
পরিস্থিতি উত্তেজনাকর হয়ে উঠায় খোয়াই জেলার পুলিশ সুপার নগেন্দ্র দেববর্মা, অতিরিক্ত পুলিশ সুপার রণবীর দেববর্মা, ডিসিএম সহ প্রশাসনের পদস্থ আধিকারীকরা ঘটনাস্থলে ছুটে যান৷ মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী৷ রাতেও ঐ এলাকার পরিস্থিতি থমথমে বলে জানা গিয়েছে৷
বালি মাফিয়াদের দৌরাত্ম, প্রতিবাদে সড়ক অবরোধ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















