News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশ অফিসারের বিয়ের অনুষ্ঠানে উচ্চস্বরে জলসা, অসহায় পরীক্ষার্থীরা
Image

পুলিশ অফিসারের বিয়ের অনুষ্ঠানে উচ্চস্বরে জলসা, অসহায় পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৫ মার্চ ৷৷ বিশালগড়ে শব্দ দূষণে নাজেহাল  পরীক্ষার্থীরা৷ কখনো ধর্মের নামে কিংবা কোন বিয়ের পার্টি৷ প্রশাসন কিংবা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জেনেশুনেও নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ৷ এ নিয়ে অভিভাবক মহলে ক্ষোভ দেখা দিয়েছে৷ ২০১৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষা চলছে৷ এই পরীক্ষায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এর দিক নির্ণয় করে৷ অথচ পরীক্ষার্থীরা ভাল প্রস্তুতি নেয়া দূরের কথা শব্দ দূষণে নাজেহাল অবস্থা৷ খবরে জানা যায়, বিশালগড় থানার অধীনে  রতননগর এলাকার উত্তর ত্রিপুরা জেলার এক থানার সাব হনস্পেক্টর শ্যামলকান্তি মজুমদারের বিয়ের বৌভাত অনুষ্ঠান হয় ৫ মার্চ রবিবার৷ এই অনুষ্ঠানে  হিন্দি গানের অর্কেস্টারের আয়োজন করা হয়৷ আিগামীকাল ও পরশু উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার্থীরা প্রস্তুতি নিতে ভীষণ অসুবিধার মুখে পড়তে হয়েছে বলে অভিভাবকরা জানায়৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানায়, দুপুর দুটো থেকে জলসা শুরু হয়৷ সাথে সাথে বিশালগড় থানায় যোগাযোগ করা হলেও কোন ফল হয়নি৷ সাব ইন্সপেক্টর শ্যামলবাবুর বিয়ের অনুষ্ঠান বলে কথা৷  এছাড়া, তেবারিয়া ও রঘুনাথপুরেও জলসা পার্টির শব্দ তান্ডবে পরীক্ষার্থীরা চরম নাজেহাল অবস্থায় রয়েছে বলে জানা যায়৷ বিশালগড় থানা  ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ভূমিকা নিয়ে অভিভাবক মহলে ছিঃ ছিঃ রব উঠেছে৷ এদিকে, মহকুমার বিভিন্ন এলাকায় বিয়ের এই মরশুমে ব্যাপক ভারে সাউন্ড সিস্টেম ব্যবহার করা হচ্ছে৷ দিনভর উচ্চস্বরে চলে ঐসব সাউন্ড সিস্টেম৷ এমনকি গভীর রাত পর্যন্তও৷ এই ব্যাপারে পুলিশ প্রশাসনের কোন হেলদোল নেই৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top