নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী৷৷ বিশালগড়ের চাম্পামুড়া এলাকায় সঙ্ঘবদ্ধ হামলায় এক যুবক গুরুতর ভাবে আহত হয়েছে৷ দমকল বাহিনীর জওয়ানরা আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছেন৷ বড় ভাইয়ের পাপের খেসারত দিতে হলো ছোট ভাইকে৷ ঘটনা বিশালগড় থানা এলাকার চাম্পামুড়া এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় চাম্পামুড়া এলাকার পার্থ রবিদাস নামে এক যুবক প্রতিবেশী এক নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল৷ এ ব্যাপারে নাবালিকার পরিবারের তরফ থেকে বিশালগড় থানায় মামলা দায়ের করা হয়৷ পরবর্তী সময়ে নাবালিকাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ কিন্তু সম্প্রতি ওই নাবালিকা ফের বাড়ি থেকে উধাও হয়ে যায়৷ অপরদিকে যে যুবক নাবালিকাটিকে প্রেমের ফাঁদে ফেলে তুলে নিয়ে গিয়েছিল সে এক মাসেরও বেশি সময় ধরে আইনি ঝামেলা এড়াতে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছিল৷ এরই মধ্যে নাবালিকাটি ফের নিখোঁজ হয়ে যাওয়ায় পার্থ রবিদাসের ছোট ভাইকে রাস্তায় পেয়ে নাবালিকার পরিবারের লোকজনরা আটক করে বেধড়ক মারধর করে অজ্ঞান অবস্থায় রাস্তায় ফেলে যায়৷ আহত যুবকের নাম সমীর রবিদাস৷ ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা আহত যুবককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে বিশালগড় হাসপাতালে ভর্তি করিয়েছে৷ তার অবস্থা সংকটজনক হওয়ায় বিশালগড় হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷

নাবালিকা নিখোঁজ, পরিবারের লোকদের হামলায় গুরুতর আহত যুবক
Tags:
Releated Posts
সরকারি হাসপাতালের ওষুধ সরবরাহ খতিয়ে দেখতে আচমকা গোপন পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ৪ জুলাই: সরকারি হাসপাতালের ডিসপেন্সারিতে ওষুধ সরবরাহে কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে…
আগরতলা পুর নিগমের উদ্যোগে বনমহোৎসব পালন, বৃক্ষরোপণের আহ্বান মেয়রের
আগরতলা, ৪ জুলাই: বনমহোৎসব উপলক্ষে আগরতলা পুর নিগমের উদ্যোগে শহরের বিভিন্ন ওয়ার্ডে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।…
দক্ষিণ ত্রিপুরার কৃতি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা, উদ্যোগে আইসিএফএআই বিশ্ববিদ্যালয়
শান্তিরবাজার, ৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন বিদ্যালয়ের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (টিবিএসই) এবং সেন্ট্রাল বোর্ড অফ…
আনন্দনগরে স্কুলশিক্ষকের বাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ
আনন্দনগর, ৪ জুলাই: শ্রীনগর থানা এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। বেশ কিছুদিন আগে আনন্দনগর গার্লস…


















